শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০১:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

বাগেরহাটে কৃষক আজিজ ফকির নিহত ৩ বোন ১ ভাইকে আসামী করে থানায় মামলা

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় মঙ্গলবার, ২৯ মে, ২০১৮
  • ৩২৮ বার পড়া হয়েছে

 এস.এম. সাইফুল ইসলাম কবির, বাগেরহাট অফিস: বাগেরহাটের কচুয়ায় প্রতিপক্ষের হামলায় আ. আজিজ ফকির (৫০) নামের এক কৃষক নিহতের ঘটনায় মামলা হয়েছে। মঙ্গলবার সকালে নিহতের স্ত্রী শিউলি বেগম (৪০) বাদী হয়ে নিহতের বোন খুশি @ খুশু বেগম (৪৫), ঝর্ণা বেগম (৩৫), জাহিদা বেগম (৩০) ও ভাই আঃ হক ফকির (৫৮),এর নাম উল্লেখ করে আরো অজ্ঞাত ২/৩ জনকে আসামী করে এ মামলা দায়ের করেন।

মামলার বিবরনে জানাগেছে, ২৮/০৫/২০১৮ তারিখে নিহতের বসত বাড়িতে তার বাবা-মায়ের নামে মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। ওই অনষ্ঠানে তাদের আত্বীয় স্বজন আসে। অনুষ্ঠান শেষে রাত পৌনে নয় টার দিকে জায়গা জমির বিষয়াদি নিয়ে নিহতের বসত বাড়ির উঠানে আসামীদের সাথে নিহত আজিজ ফকির (৫৫) এর কথা কাটাকাটি ও হাতাহাতি হয়। এর এক পর্যায়ে নিহতের বোন খুশি @ খুশু বেগম (৪৫) বসত বাড়ির উঠানে থাকা মেহগুনির ডাল দিয়ে আজিজ ফকিরকে খুন করার উদ্দেশ্যে মাথায় আঘাত করলে তিনি মাটিতে পড়ে যান। তখন তার স্বজন ও এলাকাবাসি এগিয়ে এলে আসামীরা দৌড়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সোমবার রাত ১১টার দিকে সেখানকার কর্তব্যরত ডাক্তার আজিজ ফকিরকে মৃত বলে ঘোষনা করেন। নিহত আ.আজিজ ফকির উপজেলার টেংরাখালী (হাজরাপাড়া) গ্রামের মৃত আকতার ফকিরের ছেলে।

কচুয়া থানার অফিসার ইনচার্জ(ওসি) রবিউল কবির বলেন, আসামীদের গ্রেফতারের জন্য পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451