শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৪:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

গুরুদাসপুরে স্বামীর ওপর অভিমান করে স্ত্রীর আত্নহত্যা

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় মঙ্গলবার, ২৯ মে, ২০১৮
  • ২৯১ বার পড়া হয়েছে

 রাকিবুল ইসলাম, গুরুদাসপুর(নাটোর) প্রতিনিধিঃ
নাটোরের গুরুদাসপুরে স্বামীর ওপর মান-অভিমান করে স্ত্রী মোছাঃ লাকী বেগম(১৮) নামে এক নববিবাহীত গৃহবধু গলায় ফাঁস নিয়ে আত্নহত্যা করেছে। লাকী উপজেলার নাজিরপুর ইউনিয়নের মামুতপুর গ্রামের মোঃ শাকিলের স্ত্রী।
স্থানীয় সূত্রে জানাযায়,৫মাস আগে মামুতপুর গ্রামের মোঃ হানিফ মোল্লার মেয়ে লাকীর সাথে একই এলাকার মোঃ মজিদ গাইনের ছেলে শাকিল গাইন(২০) এর সাথে বিবাহ হয়। অনেক সুখ শান্তির মধ্যেই তাদের সংসার চলছিল। পরিবারের শ্বশুড়-শ্বাশুড়ী ,স্বামী এবং প্রতিবেশিদের সাথেও অনেক ভাল সম্পর্ক ছিলো। কখনও তাদের সংসারে কোন ঝগড়া-বিবাদ হয়নি এমনকি প্রতিবেশিদের সাথেও কখনও মন মালিন্য ঘটেনি।
স্বামী মোঃ শাকিল গাইন জানান,প্রতিদিনের মত গতকাল রাত্রেও আমরা অনেক গল্প গুজোব হাঁিস ঠাট্টা করেছি। আমি হেড ফোন কানে দিয়ে মোবাইলে গান শুনতে ছিলাম। হঠাৎ সে আমার কাছ থেকে হেড ফোনটি কেড়ে নেই। আমি না বুঝে আমার স্ত্রীকে একটি থাপ্পর মেরেছিলাম। তারপর সে আমার ওপর অভিমান করে ঘুমিয়ে পরে। সেহরীর সময় রান্নার জন্যে ডাকাডাকি করলে লাকীর কোন সাড়া শব্দ পাওয়া যায় না। তারপর আমি ঘুম থেকে জেগে উঠে দেখি লাকী ঘরের ডাবের সাথে গলায় ফাঁস নিয়েছে। তৎক্ষনাত তাকে রসি থেকে নামাই এবং গলায় ফাঁস নেওয়া অবস্থায় সে মারা গিয়েছিলো।
গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.সেলিম রেজা বলেন, মরদেহ উদ্ধার করে নাটোর মর্গে পাঠানো হয়েছে। এব্যাপারে থানায় অপমৃত্যু মামলা হয়েছে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451