বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১২:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

মোরেলগঞ্জে মাদকের বিরুদ্ধে অভিযান, গ্রেফতারের ভয়ে পালিয়ে গেছে চিহ্নিতরা

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শনিবার, ২৬ মে, ২০১৮
  • ৩১৪ বার পড়া হয়েছে

এস.এম. এস কবির, বাগেরহাট:
বাগেরহাটের মোরেলগঞ্জে পুলিশের মাদকের বিরুদ্ধে আপোষহীন অভিযান ও গ্রেফতারের ভয়ে চিহ্নিত মাদক ব্যবসায়ী এলাকা ছেড়ে পালিয়ে গেছে। অনেকে গাঁ ঢাকা দিয়েছে। ৩ সপ্তাহের ব্যবধানে মাদকের বিরুদ্ধে অভিযানে ২০ মাদক ব্যবসায়ী সহ সেবনকারীদের গ্রেফতার ও তাদের বিরুদ্ধে ১৫ টি মামলা দায়ের করেছে থানা পুলিশ।  সরকারের মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষনার পর অনেকে গাঁ ঢাকা দিয়েছে। মোরেলগঞ্জ থানা পুলিশও মাদকের বিরুদ্দে সাড়াশি অভিযান চালাচ্ছে।
মোরেলগঞ্জ থানা পুলিশ ইতোমধ্যে মাদক ব্যবসায়ী ও মাদকসেবী যাদের আটক করতে সক্ষম হয়েছে ও যাদের বিরুদ্ধে একাধিক মামলা একাধিক দায়ের হয়েছে তারা হল, বারইখালী ফেরিগাট এলাকার মাদক স¤্রাজ্ঞী হাসিনা বেগম (৪৫), রাসেল শেখ (২৫), মুন্নি বেগম (২৭), লাইজু বেগম (২৬),ইলিয়াস খলিফা (২৮), পূর্ব সরালিয়া গ্রামের সূর্যবান বিবি(৫৫),দেবরাজ গ্রামের মিলন শেখ(৩৮),বিষখালী গ্রামের পুলিন বিহারী ওরফে পল্টু দাস (৫৮) ও একই গ্রামের প্রমান্ত কুমার দাস (৪৯), ভাইজোড়া গ্রামের মনির শেখ (২৬), খাউলিয়া গ্রামের আলীম গাজী, বারইখালী গ্রামের জলিল কাজী (৩৫), চিংড়াখালী গ্রামের তরিকুল ইসলাম (৩৫),বারইখালী গ্রামের সেলিম হোমেন (২১), পূর্ব সরালিয়া গ্রামের নজরুল ইসলাম হাওলাদার (৩৫), বারইখালী গ্রামের শামীম খান (৪০), আজমল হাওলাদার (৩২)। এদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে বিপুল পরিমান গাঁজা ও ইয়াবা।
সবশেষ শুক্রবার রাতে থানা পুলিশ অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী ও সেবনকারী জাকির খান (৩৫), বাপ্পি হাওলাদার (২৮),ইলিয়াস খলিফা (২৫)ও মন্নি বেগম কে আটক করেছে । আটককৃত কয়েকজন মাদক মামলায় জামিন নিয়ে এলাকায় এসে আবারো মাদক ব্যবসায় জড়িয়ে পড়েছে। এদেরই একজন হল মাদক স¤্রাজ্ঞী হাসিনা বেগমের মেয়ে মুন্নী। পুলিশ মুন্নী  ও তার ভাই ইলিয়াস খলিফা পুনরায় আটক করেছে। মাদক স¤্রাজ্ঞী হাসিনা বেগম জামিনে এসে এলাকা ছেড়ে অন্যত্র পালিয়ে গেছে। কাঠালতলা গ্রামের মাদক স¤্রাট মন্টু (৫২) এখন হত্যা মামলায় জেল হাজতে। আরো বেশ কিছু চিহ্নিত মাদক স¤্রাট ও স¤্রাজ্ঞী মাদকের বিরুদ্ধে সরকারের কঠোর অবস্থানের ভয়ে এলাকা ছেড়ে পালিয়ে গেছে।
মোরেলগঞ্জ থানা অফিসার ইন চার্জ মোঃ রাশেদুল আলম জানান, মাদকের বিরুদ্ধে আমারা আপোষহীন। কোন অবস্থায়ই মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের ছাড় দেয়া হবে। ওরা যেখানেই থাক ওদের খুঁজে বের করে আইনের আওতায় নিয়ে আসা হবে। মাদকের বিরুদ্ধে লাগাতার অভিযান অব্যাহত থাকবে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451