রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১১:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সমাধিতে ঢাকা মহানগর উত্তর বিএনপির নবগঠিত কমিটির শ্রদ্ধা নিবেদন মিল্টন-জাহাঙ্গীর পরিষদ সবার সেরা’ স্লোগানে মিরপুরে ছাত্রদলের বিশাল মিছিল  আশুলিয়ায় পোশাক শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলন, গাড়িতে ভাংচুর করে আগুন দিয়েছে শ্রমিকরা আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা মামলার আসামি ও সাংবাদিকের ওপর হামলার ঘটনায় এনামুল গ্রেফতার আশুলিয়ায় ডিবি পুলিশ কর্তৃক ৫২ কেজি গাঁজাসহ একজন পেশাদার মাদক কারবারী গ্রেফতার একটি গাড়ী ‍উদ্ধার বাংলাবাজার পত্রিকার সাংবাদিক জাহাঙ্গীর প্রধানকে প্রাণনাশের হুমকি-আশুলিয়া থানায় জিডি পশ্চিম ছাত্রদলের নতুন কমিটি ঘিরে তৎপরতা, আলোচনায় একাধিক নেতা আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন পরিষদের কার্যক্রম নিয়ে অপপ্রচারের অভিযোগ আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে বাংলাদেশে আর কোনদিন রাজনীতি করতে দেওয়া হবে না- স্বরাষ্ট্রমন্ত্রী মিরপুরের ঐতিহ্যবাহী আদর্শ উচ্চ বিদ্যালয়ে সুশাসন ও শিক্ষার মান উন্নয়নের সুবাতাস বইছে

বড়াইগ্রামে তুচ্ছ ঘটনায় হামলা, লুটপাট ও হত্যার চেষ্টা, মা-ছেলেসহ আহত ৫

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শনিবার, ২৬ মে, ২০১৮
  • ২৪৬ বার পড়া হয়েছে

নাটোর প্রতিনিধি:
নাটোরের বড়াইগ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের
সশস্ত্র হামলায় গুরুতর জখম হয়েছে মা ও ছেলে সহ কমপক্ষে ৫ জন।
এসময় বাড়িতে ভাংচুর, লুটপাট ও পরিবারের অন্যান্য সদস্যদের হত্যার
চেষ্টাও চালায় তারা। শুক্রবার সন্ধ্যায় ইফতারের পনের মিনিট আগে
উপজেলার জোয়াড়ি বৃকাচুটিয়া গ্রামে এ ঘটনা ঘটে। গুরুতর
আহত ওই গ্রামের আলী আহম্মেদের স্ত্রী ফাতেমা বেগম (৫৫) ও
ছেলে আশরাফুল ইসলাম ওরফে সাইফুল (৩২) কে রক্তাক্ত ও গুরুতর আহত
অবস্থায় বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে এবং
অন্যদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়। শনিবার সকালে অবস্থার
অবনতি ঘটলে মা ও ছেলেকে উন্নত চিকিৎসার জন্য বনপাড়ার
একটি প্রাইভেট হাসপাতালে ভর্তি করা হয় এবং দুপুরে এ
ব্যাপারে বড়াইগ্রাম থানায় ১২ জনকে আসামী করে একটি মামলা
দায়ের করা হয়।
প্রতিবেশী ও মামলা সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরের দিকে আম
বাগানের মধ্য দিয়ে প্রতিবেশী হুজুর আলী ঘাস বোঝাই বস্তা
নিয়ে যাওয়ার সময় এতে বাঁধা দেয় বাগান মালিক আশরাফুল
ইসলাম সাইফুল। এ সময় এ নিয়ে দুজনের মধ্যে ব্যপক বাক-বিতন্ডা
হয়। পরবর্তীতে সন্ধ্যায় ইফতারের কিছুক্ষণ আগে মোটরসাইকেল
নিয়ে আহমেদপুর বাজারের দিকে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়ে
সড়কে উঠলে পূর্ব থেকে ওৎ পেতে থাকা একই গ্রামের আলীমদ্দিন
ব্যাপারী (৫০), আব্দুস সালাম (২৬), রাজু ব্যাপারী (২৪) রিপন মিয়া
(৩৫), তৌহিদুল ইসলাম (৪৫), আছিরউদ্দিন সেখ (৬০) ও কান্দাইল
গ্রােেমর জাকির হোসেন (৩৫)সহ ১৫/১৬ জন আশরাফুল ইসলাম
সাইফুলের উপর সশস্ত্র হামলা চালায়। হামলাকারীরা রড ও লাঠি দিয়ে
তাকে রক্তাক্ত জখম করে ও তার ব্যবহৃত মোটরসাইকেল ভেঙ্গে গুড়িয়ে
দেয়।এ সময় স্থানীয় কথিত সন্ত্রাসী দুলাল প্রামাণিকের ইন্ধনে
হামলাকারীদের একাংশ বাড়িতে এসে ভাংচুর চালিয়ে নগদ ৭০
হাজার টাকা, ২টি দামী মোবাইল সেট নিয়ে যায়। এতে বাঁধা
দিতে এলে হামলাকারীদের মারপিটে মা ফাতেমা বেগম (৫৫), স্ত্রী

স্বপ্ন্ধসঢ়;া বেগম (২৭) প্রতিবেশী কাশু তালুকদার (৩০), আব্দুল গণি
(৩৫) ও খাজা আহমেদ তালুকদার (৫৫) গুরুতর আহত হয়।
বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিলিপ কুমার দাস
ঘটনার সত্যতা স্বীকার করে জানান, আসামীরা সকলে পলাতক। তাদের
গ্রেফতারের চেষ্টা চলছে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451