শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৮:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
পাহাড়ে খ্রিস্টান মিশনারির তৎপরতা: পিছিয়ে পড়ছে নওমুসলিমগণ ঈদযাত্রায় জনভোগান্তি কমাতে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে – প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু                    কৃষকদের ফসল সুরক্ষায় ইনসুরেন্স চালুর উদ্যোগ নেওয়া হবে – খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী        ঈদযাত্রায় স্বস্তি: নির্ধারিত ভাড়ায় চলাচল, অনিয়মে কঠোর ব্যবস্থা—গাবতলীতে সড়ক মন্ত্রীর পরিদর্শন দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন বিশিষ্ট ব্যবসায়ী ও মানবাধিকার কর্মকর্তা ফরিদ মিয়া মিরপুরে ছাত্রদল নেতা আশরাফুল হোসেন মামুনের সেহেরি আয়োজনে হাজারো মানুষের উপচে পড়া ভিড় প্রধানমন্ত্রীর ঈদ বোনাস পেলেন ডিএনসিসির ৩ হাজার ৩২ জন পরিচ্ছন্নতাকর্মী খাল খনন প্রকল্প বাস্তবায়নে কেউ দুর্নীতি করলে কঠোর ব্যাবস্থা গ্রহণ করা হবে  -তথ্যমন্ত্রী  ১৪ নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী মোঃ সুমন হোসেনের ঈদের শুভেচ্ছা দেশের মানুষের প্রত্যাশা সুশাসিত ও সুন্দর বাংলাদেশ  – -খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী                             

প্রতারক বিদেশিদের মূল টার্গেট এখন বাংলাদেশ

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শুক্রবার, ১০ জুন, ২০১৬
  • ৩২৪ বার পড়া হয়েছে

ঢাকা: প্রতারক বিদেশিদের মূল টার্গেট এখন বাংলাদেশ। ভ্রমণ ভিসা নিয়ে এসে স্থানীয় অপরাধীদের সঙ্গে মিশে গিয়ে তারা তৈরি করছে ভয়ঙ্কর অপরাধ সিন্ডিকেট। পরিচয় গোপন করে অথবা একেক সময় একেক পরিচয়ে এবং ঠিকানায় থাকে বলে এদের শনাক্ত করাও কঠিন হয়ে পড়ে। আদালতে সোপর্দ করা ছাড়া উপায় থাকে না ফলে সহজে জামিনও পেয়ে যায়।

গোয়েন্দা সূত্রে জানা যায়, শুধু মে মাসেই রাজধানীর বিভিন্ন স্থান থেকে এটিএম কার্ড জালিয়াতি, ইমেইল হ্যাকিং, বিদেশি জাল মুদ্রা তৈরি, মাদকসহ নানা অপরাধে আইনশৃঙ্খলা বাহীনির হাতে ধরা পড়েছে ২২ জন বিদেশি। এদের মধ্যে বেশিরভাগই ঘানা ও নাইজেরিয়ার নাগরিক।

এদের শনাক্ত করা যে জটিলতা তৈরি হয় সে বিষয়েই ইঙ্গিত করে বৃহস্পতিবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার ও কাউন্টার টেরোরিজম (সিটি) ইউনিটের প্রধান মনিরুল ইসলাম বলেন, ‘বিদেশি প্রতারকদের নিয়ে বড় বিপদে আছি। এদের ধরার পরে বেশিরভাগ ক্ষেত্রেই দেখ যায় তাদের কাছে বৈধ কোনো পাসপোর্ট নেই। তাই নিজ দেশেও ফেরত পাঠানো যাচ্ছে না। আর দু’এক জনের কাছে পাসপোর্ট থাকলেও সেগুলোতে ঠিকানা ভুল দেয়া থাকে। তাই তাদের আদালতে হাজির করা ছাড়া উপায় থাকে না। এসব বিদেশি পরে আদালত থেকে জামিন নিয়ে পুনরায় প্রতারণার আশ্রয় নেয়।’

কিন্তু এই প্রতারক বিদেশিরা বাংলাদেশকেই কেন বেছে নিচ্ছে? এর উত্তরে তিনি বলেন, ‘বাঙালি অতিথি পরায়ণ। আর এ সুযোগটি নিয়েই ঘানা, নাইজেরিয়াসহ দক্ষিণ আফ্রিকার দেশগুলো থেকে বিদেশিরা প্রতারণার লক্ষ্য নিয়ে বাংলাদেশে আসছে।’

সর্বশেষ গতকাল বুধবার ৮ মে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে নাইজেরীয় নাগরিক কিংসলে লিভিং স্টোন ও বাংলাদেশি নাগরিক সোনিয়া শারমিনকে গ্রেপ্তার করে কাউন্টার টেরোরিজম ইউনিট। এরা বিভিন্ন ব্যক্তির ইমেইলের তথ্য চুরি করে ব্যাংক অ্যাকাউন্ট থেকে ব্যালেন্স ট্রান্সফার করার চেষ্টা করতো। তবে তারা এখন পর্যন্ত সফল হয়েছে কি না নিশ্চিত নয় পুলিশ।

১৮ মার্চ ইউক্রেনীয় বংশোদ্ভূত জার্মান নাগরিক শজেপ্যান মাজুরেক পিওতরকে ‘স্কিমিং ডিভাইস’ বসিয়ে এটিএম কার্ড জালিয়াতির অভিযোগে উত্তরা থেকে আটক করে ডিবি।

গত ১৮ মে প্রাইম ব্যাংকের এটিএম বুথ থেকে জালিয়াতি করে অর্থ উত্তোলনের সময় র‌্যাবের হাতে হাতেনাতে আটক হন চীনা নগরিক হু জুয়াং হুই (৩৮)। তার তথ্যের ভিত্তিতে ২৩ মে সাঞ্জু নামের এক চীনা নাগরিককে আটক করে পুলিশের স্পেশাল ব্রাঞ্চ। তিনিই হু জুয়াংসহ তিন চীনা তরুণকে নিজের বাসায় পেইং গেস্ট হিসেবে রেখেছিলেন।

এর আগে জাল টাকা তৈরির মেশিনসহ কোরীয় নাগরিকসহ একাধিক বিদেশিকে আটক করা হয়েছিল।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451