নাটোর প্রতিনিধি:
নাটোরের নলডাঙ্গায় পঞ্চম শ্রেণীর ছাত্রী মায়া ধর্ষণ ও হত্যা মামলার রায়ে মোবারক হোসেন কালু
ও মিঠুন নামে ২ যুবককে মৃত্যুদ-ের আদেশ দিয়েছে আদালত।আজ বুধবার (১৮ এপ্রিল) দুপুরে
নাটোরের শিশু আদালতের বিচারক মোহম্মদ হাসানুজ্জামান আসামিদের উপস্থিতিতে এ রায় দেন।
এ ব্যাপারে নাটোর কোর্টের পিপি সিরাজুল ইসলাম জানান, ২০১৫ সালের ২৭ জুলাই নাটোরের
নলডাঙ্গা উপজেলার ইয়ারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্রী মায়া সকালে স্কুলে
যায়। টিফিনের পর সে নিখোঁজ হয়। মায়ার বান্ধবী জুইয়ের মাধ্যমে খবর পেয়ে পরিবারের লোকজন
স্থানীয় বারনই নদীর ধারের একটি আম বাগান থেকে তার লাশ উদ্ধার করে। এ ঘটনায় মায়ার বাবা
জহুরুল ইসলাম বাদি হয়ে মামলা করলে পুলিশ দ-প্রাপ্ত ২ জনকে আটক করে। পরে তারা আদালতে
স্বীকারোক্তি মূলক জবানবন্দী দেয়।