বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০১:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

আত্রাইয়ে কাশিয়াবাড়ী বাজারে অগ্নিকান্ডে ছয়টি দোকান পুড়ে ছাই

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় মঙ্গলবার, ১৭ এপ্রিল, ২০১৮
  • ৪২৬ বার পড়া হয়েছে

 

মোঃ রুহুল আমীন, আত্রাই প্রতিনিধিঃ
নওগাঁর আত্রাইয়ে কাশিয়াবাড়ী বাজারে অগ্নিকান্ডের ঘটনায় ছয়টি
দোকান পুড়ে গেছে। এ ঘটনায় প্রাথমিক ক্ষয়ক্ষতি পরিমান প্রায় সাত
লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ব্যবসায়ীরা দাবি করেছেন। তবে এসময়
কেউ হতাহত হয়নি।
সোমবার রাত সাড়ে ১১টার এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। পুড়ে যাওয়া
দোকানগুলো আলাউদ্দিনের মুদ্দি দোকান ও তার গোডাউন, মোস্তা
মাষ্টারে ঔষধের দোকান, নির্মলের সেলুন, ইউনিয়ন আওয়ামীলীগ পাটি
অফিস ও মনোরঞ্জনের মুড়ির দোকান পুড়ে যায়।
আত্রাই ফায়ার সার্ভিস ও বাজারের ব্যবসায়ীরা জানান, বৈদ্যুতিক শর্ট
সার্কিট থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হয়। আগুন দেখে বাজারের
নৈশপ্রহরী চিৎকার শুরু করলে আশপাশের লোকজন ছুটে এসে আগুন
নেভাতে চেষ্টা করে। এর মধ্যেই আগুন পাশের ছয়টি দোকানে ছড়িয়ে
পড়ে। পরে খবর পেয়ে আত্রাই ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে
এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে ছয়টি দোকান সম্পূর্ণ পুড়ে
যায়।
আত্রাই ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার নিতাই চন্দ্র জানান,
প্রাথমিক ধারনা করা হচ্ছে বৈদ্যুতিক ত্রুটি থেকে আগুন লেগেছে।
তিনি আরো বলেন রাত হওয়ায় আশেপাশে কোন লোকজন না থাকায় ও
দোকান গুলো কাঠ ও টিনের হওয়ায় মুহুর্তের মধ্যে আগুন ছড়িয়ে পরে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451