নাটোর প্রতিনিধি: নাটোরের লালপুর উপজেলার চাঁদপুর পশ্চিম পাড়া
শিব ও কালী মন্দিরে দিনব্যাপী বৈশাখী চরক পূজা উৎসব অনুষ্ঠিত হয়।
পূজা উৎসবে শ্রী হরেন্দ্রনাথ দাসের সভাপতিত্বে শ্রী সুশিল চন্দ্র
দাসের সঞ্চালনায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি
হিসেবে উপস্থিত ছিলেন ১০ নং কদিমচিলান ইউপি চেয়ারম্যান সেলিম
রেজা মাষ্টার, বিশেষ অতিথিদের মধ্যে ছিলেন সাবেক ইউনিয়ন
আওয়ামীলীগ সভাপতি জাবেদ আলী, ইউনিয়ন সেচ্ছাসেবক লীগের
সাধারণ সম্পাদক শংকর চাকী, ওয়ার্ড সদস্য শফিকুল ইসলাম প্রমুখ।
অতিথিদের উপস্থিতিতে দিনব্যাপী নানা আয়োজনে চরক পূজা চলে
এবং সন্ধায় পূজার সমাপ্তি ঘটে।