মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০২:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

এইচএসসির প্রশ্নপত্র ফাঁস চক্রের সদস্য গ্রেফতার

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় রবিবার, ৮ এপ্রিল, ২০১৮
  • ৩০৫ বার পড়া হয়েছে

টাঙ্গাইলে চলতি এইচএসসি পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস চক্রের এক সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব-১২ সদস্যরা। শনিবার বিকেলে টাঙ্গাইল সদর উপজেলার ফতেপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত কাউছার রহমান (২১) ওই এলাকার শাহাদত হোসেনের ছেলে।

এ সময় তার কাছ থেকে একটি মোবাইল ফোন জব্দ করা হয়। গ্রেফতারকৃত কাউছার রহমান তার ব্যবহৃত মোবাইলে হোয়াটস এ্যাপস এবং ফেসবুক মেসেঞ্জারের মাধ্যমে বিভিন্ন গ্রুপ তৈরি করে টাকার বিনিময়ে ভুয়া প্রশ্নপত্র সরবরাহ করত। শনিবার রাতে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান টাঙ্গাইল র‌্যাব-১২ সিপিসি-৩ এর কোম্পানি কমান্ডার মেজর মোহাম্মদ রবিউল ইসলাম।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি দল ফতেপুর এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে কাউছার রহমানকে আটক করে। এ সময় তার ব্যবহৃত মোবাইল ফোনটিও জব্দ করা হয়। পরে রবিউলকে জিজ্ঞাসাবাদে জানা যায়, সে তার ব্যবহৃত মোবাইলে হোয়াটস এ্যাপস এবং ফেসবুক মেসেঞ্জারের মাধ্যমে বিভিন্ন গ্রুপ তৈরি করে টাকার বিনিময়ে ভুয়া প্রশ্নপত্র সরবরাহ করত। সে এভাবে বিভিন্ন লোকজনের কাছ থেকে ভুয়া প্রশ্ন দিয়ে টাকা নিত। এ ব্যাপারে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451