বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৩:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

মেয়াদ উত্তীর্ণ ভ্যাকসিন: সাপের রোগীর চিকিৎসায় প্রশিক্ষণপ্রাপ্ত চিকিৎসক ছুটিতে ,শিশুর করুণ মৃত্যু

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৫ এপ্রিল, ২০১৮
  • ৩২৬ বার পড়া হয়েছে

মেয়াদ উত্তীর্ণ ভ্যাকসিন: সাপের রোগীর চিকিৎসায়
প্রশিক্ষণপ্রাপ্ত চিকিৎসক ছুটিতে
বলেন- সিভিল সার্জন ডাঃ আবু মোঃ
খায়রুল কবির

মাসুদ রানা পলক, ঠাকুরগাঁও ঃ ঠাকুরগাঁওয়ে বিষধর সাপের
ছোবলে অসুস্থ্য এক শিশুর চিকিৎসায় হাসপাতাল কর্তৃপক্ষের
অপারগতা প্রকাশ এবং সাপুরিয়ার ভুল সিদ্ধান্তে সদর উপজেলার
হরিহরপুর মথুরাপুর গ্রামে বুধবার ১৬ মাস বয়সি সাজিদ
হোসেন নামে এক শিশুর করুণ মৃত্যু হয়েছে।
স্থানীয়রা জানান, সকালে শিশুটি বাড়ির উঠোনে খেলতে খেলতে
এক পর্যায়ে বাড়ির লোকজনের অজান্তে বাড়ির সামনে চলে যায়
এবং রাস্তার পাশে একটি গর্তের ভিতর হাত ঢুকিয়ে দেয়। এসময়
গর্তে লুকিয়ে থাকা বিষাক্ত এক সাপ শিশুটির হাতে ছোবল দিলে
শিশুটি চিৎকার শুরু করে। তখন বাড়ির লোকজন ছুটে এসে শিশুটির
হাতে সাপটিকে ছোবল দেওয়া অবস্থায় দেখতে পায় এবং
সাপটিকে ভাগিয়ে দিয়ে শিশুটিকে উদ্ধারের পর হাতে বাঁধন
এটে দ্রুত আধুনিক সদর হাসপাতালে নিয়ে যায়।
কিন্তু হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক সাপের ভ্যাকসিন ও অভিজ্ঞ
চিকিৎসক নেই জানিয়ে শিশুটিকে চিকিৎসা দিতে অপারগতা
প্রকাশ করে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে রের্ফাড করে।
কিন্ত রংপুর নিয়ে যেতে শিশুটির অভিভাবকের আর্থিক সামর্থ
না থাকায় শিশুটিকে বিমল কুমার নামে স্থানীয় এক সাপুরিয়ার
বাড়িতে নিয়ে যায়।
সেই সাপুরিয়া দীর্ঘ সময়ধরে শিশুটিকে ঝাঁড়ফুক দেওয়ার পর
শিশুর হাতের বাধঁন খুলে দিলে শিশুটি মৃত্যূর কোলে ঢলে পড়ে।
শিশুটির এমন করুণ মৃত্যূর ফলে এলাকায় শোকের ছায়া নেমে
আসে। পরে শিশুটিকে স্থানীয় কবরস্থানে দাফন করা হয়।

এব্যাপারে সিভিল সার্জন ডা. আবু মো: খায়রুল কবির জানান,
হাসপাতালে সাপের বিষের যে ভ্যাকসিন ছিল তার মেয়াদ উত্তীর্ণ
হয়েগেছে । নতুন ভ্যাকসিনের চাহিদা পাঠানো হলেও তা পাওয়া
যায়নি। এছাড়া সাপের রোগীর চিকিৎসা প্রদানের জন্য
প্রশিক্ষণপ্রাপ্ত চিকিৎসক ছুটিতে রয়েছেন।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451