বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৫:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সাংবাদিক মারধরে ৩ ছাত্রলীগ কর্মী বহিষ্কার

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় সোমবার, ৮ আগস্ট, ২০১৬
  • ৩৬১ বার পড়া হয়েছে

অাফিফ পেয়ার
বিশেষ প্রতিনিধি, চবি:-
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) সাংবাদিক মারধরের ঘটনায় তিন ছাত্রলীগ কর্মীকে দুই মাসের জন্য বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয়ে প্রশাসন।
সোমবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান প্রক্টর আলী আজগর চৌধুরী।
বহিষ্কৃতরা হলেন, বিশ্ববিদ্যালয়ের রাজনীতি বিজ্ঞান বিভাগের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শওকত আলী, রাজনীতি বিজ্ঞান বিভাগের একই বর্ষের শিক্ষার্থী সাইফুদ্দিন খালেদ বান্না ও ইতিহাস বিভাগের ২০১৩-১৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. রাকিবুল হাসান। তারা সবাই সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিনের অনুসারী ও ছাত্রলীগের বগিভিত্তিক সংগঠন `কনকর্ড` গ্রুপের কর্মী।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আলী আজগর চৌধুরী সাংবাদিকদের জানান, সাংবাদিক মারধরের দায়ে তিন শিক্ষার্থীকে দুই মাসের জন্য বহিষ্কার করা হয়েছে। রেসিডেন্স হেলথ অ্যান্ড ডিসিপ্লিনারি মিটিংয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তিনি আরো জানান, বিশ্ববিদ্যালয়ের প্রচলিত আইনে এ ব্যবস্থা নেওয়া হয়েছে। আমরা সংশোধনের জন্য তাদের সময় দিয়েছি। যদি এ সময়ের মধ্যে তারা সংশোধিত না হয় তবে ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, রোববার দৈনিক মানবকণ্ঠের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি রকিব কামালকে ডেকে নিয়ে বেদম মারধর করে ছাত্রলীগের একাংশের নেতাকর্মীরা। এরপর বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বরাবর লিখিত অভিযোগ দেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (চবিসাস)।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451