বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০২:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সমাধিতে ঢাকা মহানগর উত্তর বিএনপির নবগঠিত কমিটির শ্রদ্ধা নিবেদন মিল্টন-জাহাঙ্গীর পরিষদ সবার সেরা’ স্লোগানে মিরপুরে ছাত্রদলের বিশাল মিছিল  আশুলিয়ায় পোশাক শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলন, গাড়িতে ভাংচুর করে আগুন দিয়েছে শ্রমিকরা আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা মামলার আসামি ও সাংবাদিকের ওপর হামলার ঘটনায় এনামুল গ্রেফতার আশুলিয়ায় ডিবি পুলিশ কর্তৃক ৫২ কেজি গাঁজাসহ একজন পেশাদার মাদক কারবারী গ্রেফতার একটি গাড়ী ‍উদ্ধার বাংলাবাজার পত্রিকার সাংবাদিক জাহাঙ্গীর প্রধানকে প্রাণনাশের হুমকি-আশুলিয়া থানায় জিডি পশ্চিম ছাত্রদলের নতুন কমিটি ঘিরে তৎপরতা, আলোচনায় একাধিক নেতা আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন পরিষদের কার্যক্রম নিয়ে অপপ্রচারের অভিযোগ আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে বাংলাদেশে আর কোনদিন রাজনীতি করতে দেওয়া হবে না- স্বরাষ্ট্রমন্ত্রী মিরপুরের ঐতিহ্যবাহী আদর্শ উচ্চ বিদ্যালয়ে সুশাসন ও শিক্ষার মান উন্নয়নের সুবাতাস বইছে

গুরুদাসপুরে দিনমজুর স্কুল ছাত্রকে কুপিয়ে জখম

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় মঙ্গলবার, ২৭ মার্চ, ২০১৮
  • ২৫৪ বার পড়া হয়েছে

 

নাটোর প্রতিনিধি.
নাটোরের গুরুদাসপুর উপজেলার বিয়াঘাট উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেনীর ছাত্র আল হাদিসকে (১৭)
কে কুপিয়ে জখম করেছে সন্ত্রাসীরা। এ ঘটনায় তার পিতা উপজেলার বিয়াঘাট চরপাড়া গ্রামের
আলাল শেখ সাতজনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন।
প্রত্যক্ষদর্শি ও অভিযোগ সুত্রে জানা যায়, পিতার আর্থিক অসচ্ছলতার কারণে সোমবার সকাল
থেকে আল হাদিস একই গ্রামের কুম্বল মোল্লার রসুনের জমিতে দিনমজুরের কাজ করছিল। দুপুরের
দিকে একই গ্রামের মেহের আলীর ছেলে রনির (৩২) নেতৃত্বে কামরুল (১৮), রুহুল (১৯), বাবু
(১৯), এনামুল (২২), আলমগীর (১৯) ও নারায়ানপুর গ্রামের মোস্তফার ছেলে পিন্টু (২২) ধারালো
হাসুয়া, লোহার হাতুর, কাঠের বাটাম ও বাঁশের লাঠি নিয়ে হামলা চালিয়ে আল হাদিসকে
বেধরক মারপিট ও কুপিয়ে জখম করে। এ সময় তার ডাকচিৎকারে এলাকার লোকজন ছুটে আসতে
থাকলে হামলাকারী দূর্বৃত্তরা পালিয়ে যায়। তবে গুরুতর আহত আল হাদিসকে আশঙ্কাজনক অবস্থায়
গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন নেয়। বর্তমানে সে ওই স্বাস্থ্যকমপ্লেক্সের
৩নং বেডে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। জানা যায়, ঘটনার আগের দিন বিয়াঘাটের গ্রামীন
মেলায় আল হাদিস ও বিয়াঘাট বাবলাতলা গ্রামের কতিপয় উশৃংখল যুবকদের বাকবিতন্ডার জের ধরে
ওই মারপিটের ঘটনা ঘটে।
আল হাদিসের পিতা আলাল শেখ দাবী করেন, তার ছেলেকে হত্যার উদ্দেশ্যেই ওই হামলা চালানো
হয়েছে।
এ ব্যাপারে স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. রাকিবুজ্জামান জানান,
গুরুতর আহত আল হাদিসের সমস্ত শরীরে মারপিটের চিহ্ন ছাড়াও মাথার দুই স্থানে ধারালো অস্ত্রের
গভীর আঘাতের চিহ্ন রয়েছে। তাকে উচ্চতর চিকিৎসার জন্য বাইরে পাঠানোর প্রয়োজন হতে
পারে।
গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ দিলীপ কুমার দাস ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,
অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451