শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ১০:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

‘হাতীবান্ধায় বোরো ধানে পোকা দমনে আলোক ফাঁদ স্থাপন’

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বুধবার, ২১ মার্চ, ২০১৮
  • ৪৫১ বার পড়া হয়েছে

 

হাসান মাহমুদ,
লালমনিরহাট প্রতিনিধি:
লালমনিরহাট জেলায় হাতীবান্ধা উপজেলায় বোরো ধানের ক্ষেতে পোকা
দমনে আলোক ফাঁদ স্থাপন করা হয়েছে। বুধবার রাত সাড়ে নয়টার দিকে
উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের আয়োজনে এ আলোক ফাঁদ স্থাপন
করা হয়।
উপজেলার সিংগীমারী ইউনিয়নের পানাতী পাড়া গ্রামের
বাসিন্দা আরিফুল ও বড়খাতা ইউনিয়নের সারডুবি এলাকার বসুনিয়া
পাড়া গ্রামের বাসিন্দা দুলালের আবাদি বোরো ধান ক্ষেতে এ আলোক
ফাঁদ স্থাপন করা হয়। পর্যায় ক্রমে সকল বোরো ধানের আবাদি জমিতে এ
আলোক ফাঁদ স্থাপন করা হবে বলে জানা গেছে।
এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা আনোয়ার হোসেন, কৃষি
সম্প্রসারন অধিদপ্তর কর্মকর্তা প্রতাপ চন্দ্র রায়, সহ:কৃষি
কর্মকর্তাগণ ও উপজেলা কৃষকলীগের সভাপতি আলাউদ্দিন মিয়াসহ ওই
এলাকার কয়েকজন কৃষক উপস্থিত ছিলেন।
এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা আনোয়ার হোসেন জানান,
যে সব বোরো ধানের ক্ষেতে পোকার আক্রমন দেখা দিয়েছে সে সব
ক্ষেতে এ আলোক ফাঁদ স্থাপন করলে পোকার আক্রমন কমে যাবে। আর
এছাড়া কোন বোরো ধানের ক্ষেতে পোকার আক্রমন হয়েছে কিনা এ
আলোক ফাঁদ স্থাপন করলে বোঝা যাবে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451