শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ১০:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

মাদক নিমুলে ঘরে ঘরে দুর্গ গড়ে তুলুন দিনাজপুর জেলা প্রশাসক

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বুধবার, ২১ মার্চ, ২০১৮
  • ৩১৭ বার পড়া হয়েছে

 

হিলি প্রতিনিধি ঃ
মাদক নিমুলে ঘরে ঘরে দুর্গ গড়ে তুলুন। যুব সমাজকে মাদক মুক্ত
করতে না পারলে দেশের উন্নয়ন এগোবে না। তাই দেশের ও এলাকায়
উন্নয়নের স্বার্থে মাদক নিমুলে সকলকে এক সাথে কাজ করতে
হবে। উপরোক্ত কথাগুলো বললেন নবাগত দিনাজপুর জেলা প্রশাসক ড.
আবু নঈম মুহাম্মদ আবদুছ ছবুর।
আজ মঙ্গলবার হাকিমপুর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা
পরিষদ হলরুমে উপজেলায় সরকারী কর্মকর্তা, জনপ্রতিনিধি,
সুশিল সমাজ, সাংবাদিক ও এনজিও পর্ষদের সাথে দিনাজপুর
নবাগত জেলা প্রশাসক ড. আবু নঈম মুহাম্মদ আবদুছ ছবুর
মতবিনিময় সভায় মিলিত হন।

উপজেলা নির্বাহী অফিসার শুকরিয়া পারভীনের সভাপতিত্বে
অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান
আকরাম হোসেন মন্ডল, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এমদাদুল
হক চৌধুরী, সাধারন সম্পাদক আ: রহমান লিটন, থানার অফিসার
ইনচার্জ আব্দুস সবুর, প্রেস ক্লাবের সভাপতি গোলাম
মোস্তাফিজার রহমান মিলন, হিলি আমদানিকারক গ্রুপের
সভাপতি হারুনুর রশীদ, মুক্তিযোদ্ধা শামসুল আলম প্রমুখ।
মতবিনিময় সভার পূর্বে নবাগত জেলা প্রশাসক ড. আবু নঈম
মুহাম্মদ আবদুছ ছবুরকে উপজেলা প্রশাসন, উপজেলা
আওয়ামীলীগ, মুক্তিযোদ্ধা সংসদ ও পৌরসভার পক্ষ থেকে ফুল দিয়ে
বরণ করে নেয়া হয়।
এর আগে জেলা প্রশাসক ঘোড়াঘাট উপজেলায় সরকারী
কর্মকর্তা, জনপ্রতিনিধি, সুশিল সমাজ, সাংবাদিক ও এনজিও
পর্ষদের সাথে মত বিনিময় করে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451