বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৮:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
আশুলিয়ায় পোশাক শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলন, গাড়িতে ভাংচুর করে আগুন দিয়েছে শ্রমিকরা আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা মামলার আসামি ও সাংবাদিকের ওপর হামলার ঘটনায় এনামুল গ্রেফতার আশুলিয়ায় ডিবি পুলিশ কর্তৃক ৫২ কেজি গাঁজাসহ একজন পেশাদার মাদক কারবারী গ্রেফতার একটি গাড়ী ‍উদ্ধার বাংলাবাজার পত্রিকার সাংবাদিক জাহাঙ্গীর প্রধানকে প্রাণনাশের হুমকি-আশুলিয়া থানায় জিডি পশ্চিম ছাত্রদলের নতুন কমিটি ঘিরে তৎপরতা, আলোচনায় একাধিক নেতা আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন পরিষদের কার্যক্রম নিয়ে অপপ্রচারের অভিযোগ আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে বাংলাদেশে আর কোনদিন রাজনীতি করতে দেওয়া হবে না- স্বরাষ্ট্রমন্ত্রী মিরপুরের ঐতিহ্যবাহী আদর্শ উচ্চ বিদ্যালয়ে সুশাসন ও শিক্ষার মান উন্নয়নের সুবাতাস বইছে প্রতিবেশী দেশ থেকে মাদক ঢুকিয়ে যুবসমাজ ধ্বংসের ষড়যন্ত্র চলছে : প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু সাভারে এসআই আলতাফ হোসেন হত্যা: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে ঠাকুরগাঁওয়ে মানববন্ধন

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় রবিবার, ১৮ মার্চ, ২০১৮
  • ২৩৩ বার পড়া হয়েছে

 

ঠাকুরগাঁও প্রতিনিধি: ডিবিসি নিউজের বরিশাল ব্যুরো অফিসের
ক্যামরাপার্সন মাসুদ হাসানের উপর ডিবি পুলিশের অমানুষিক নির্যাতন
ও বাংলাদেশের সকল সাংবাদিকের উপর মামলা, হামলা, হয়রানি ও নির্যাতনের
প্রতিবাদে ঠাকুরগাঁওয়ে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত
হয়েছে।
রবিবার বেলা ১২টায় শহরের চৌরাস্তায় ঠাকুরগাঁও প্রেসক্লাব, টেলিভিশন
জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন ও জেলা
প্রেসক্লাবের ব্যানারে এই প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন করা হয়।
এসময় প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, ঠাকুরগাঁও প্রেসক্লাবের
সভাপতি আবু তোরাব মানিক, সাধারণ সম্পাদক লুৎফর রহমান মিঠু,
সাংবাদিক কল্যাণ ট্রাস্টের সভাপতি মনসুর আলী, টেলিভিশন জার্নালিস্ট
অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক তানভীর হাসান তানু, অনলাইন
জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শাকিল আহম্মেদ, জেলা
প্রেসক্লাবের সহ-সভাপতি মজিবর রহমান শেখ, সাংবাদিক জসিম উদ্দিন,
জাকির মোস্তাফিজ মিলু, বদরুল ইসলাম বিপ্লব, ডিবিসি নিউজের জেলা
প্রতিনিধি রবিউল এহ্ধসঢ়;সান রিপন প্রমূখ।
এ সময় বক্তারা সাংবাদিকের উপর পুলিশের নির্যাতনের ধিক্কার জানিয়ে বলেন,
বিনা দোষে সুমনের ডিবি পুলিশের নির্যাতনের মাধ্যমে সমগ্র
সাংবাদিক সমাজের উপর নির্যাতন করা হয়েছে। অতি উৎসাহী গুটিকয়েক
পুলিশের কারণে পুলিশের বদনাম হচ্ছে। তাই এ ধরণের ঘটনা যাতে আর না
ঘটে এজন্য দোষীদের দৃষ্টান্তমূলক শাস্থি দিতে হবে। বাংলাদেশে বিভিন্ন
সময়ে সাংবাদিকদের উপরে পুলিশের নির্যাতন ও মামলার প্রতিবাদ জানানো
হয়।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451