শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৫:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

আত্রাইয়ে বঙ্গবন্ধুর জন্ম দিবস ও জাতীয় শিশু দিবস পালিত

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শনিবার, ১৭ মার্চ, ২০১৮
  • ২৫৫ বার পড়া হয়েছে

মোঃ রুহুল আমীন, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি:-
নওগাঁর আত্রাইয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম
জন্ম দিবস ও জাতীয় শিশু দিবস যথাযোগ্য মর্যদায় পালিত হয়েছে।
শনিরবার ১৭ মার্চ সারা দেশের ন্যায় আত্রাই উপজেলা প্রসাশন ও পরিষদের
উদ্যেগে সকাল ৯টায় উপজেলা পরিষদ চত্বর থেকে এক বণার্ঢ্য র‌্যালী বের
হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদর্ক্ষিণ করে।
সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ অডিটরিয়াম সভা কক্ষে উপজেলার
যুব উন্নয়ন অফিসার ফজলুল হক এর সভাপতিত্বে আলোচনা সভায়
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব
এবাদুর রহমান এবাদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের
সভাপতি শ্রী নৃপেন্দ্রনাথ দত্ত, সাধারণ সম্পাদক চৌধুরী গোলাম
মোস্তফা বাদল, যুগ্ম সাধারণ সম্পাদক বরুণ কুমার সরকার, মহিলা
ভাইস চেয়ারম্যান মমতাজ বেগম।
এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা
খন্দকার মাক্বামাম মাহমুদা, সাবেক মুক্তিযোদ্ধা কমন্ডার
আকতারুজ্জামান আকতার, উপজেলা শিক্ষা অফিসার রোখসানা
আনিছা, উপজেলা আরআরসি ইন্সট্রাক্টর আ খ ম আহম্মেদ পিন্টু
প্রমুখ। এছাড়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রী, শিক্ষক
কর্মচারী, স্বেচ্ছা সেবী সংগঠন এর কর্মকর্তা কর্মচারী,
সাংস্কৃতিক সংগঠনের কর্মকর্তা কর্মচারী বৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে উপজেলা উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কমল মতি
শিক্ষার্থীরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনীর উপর
চিত্রা অংকনে অংশ গ্রহন করে।
সকাল ১১টায় উপজেলা পরিষদের স্থানীয় শিল্পীদের পরিবেশনায় মনজ্ঞ
সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।ৃ


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451