শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০২:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

একরাম হত্যা মামলায় ৩৯ জনের মৃত্যুদণ্ড

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় মঙ্গলবার, ১৩ মার্চ, ২০১৮
  • ৩২৫ বার পড়া হয়েছে

বাংলার প্রতিদিন ডটকম ঃ-

ফেনীর ফুলগাজী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা একরামুল হক একরাম হত্যা মামলায় ৩৯ জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। এ মামলার প্রধান আসামি স্থানীয় বিএনপি নেতা মাহতাব উদ্দিন আহমদ চৌধুরী মিনারসহ ১৬ জন খালাস পেয়েছেন।

মঙ্গলবার ফেনী জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আমিনুল হক এ রায় দেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী হাফেজ আহমেদ বলেন, ‘রায়ে ন্যায়বিচার নিশ্চিত হয়েছে’। অপরদিকে আসামিপক্ষের আইনজীবী মেজবাহ উদ্দীন খান বলেন, ‘আমরা ন্যায়বিচার পাইনি। উচ্চ আদালতে আপিল করবো।’

আদালত সূত্রে জানা গেছে, এ মামলায় ৫৬ জন আসামির মধ্যে বর্তমানে ১৪ জন কারাগারে ও ২৪ জন জামিনে ছিলেন। মামলার শুরু থেকে ১০ জন পলাতক রয়েছেন এবং জামিনে গিয়ে আরও ৭ জন পলাতক। এছাড়া একজন আসামি র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মারা গেছেন।

২০১৪ সালের ২০ মে ফেনী শহরের একাডেমি এলাকায় প্রকাশ্যে দিবালোকে ফুলগাজী উপজেলা চেয়ারম্যান একরামকে কুপিয়ে, গুলি করে ও গাড়িতে আগুন দিয়ে পুড়িয়ে হত্যা করা হয়। এ ঘটনায় একরামের ভাই রেজাউল হক জসিম বাদী হয়ে বিএনপি নেতা মাহতাব উদ্দিন চৌধুরী মিনারের নাম উল্লেখসহ অজ্ঞাত ৩০-৩৫ জনকে আসামি করে ফেনী মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন। দীর্ঘ সাড়ে তিন বছর মামলার সাক্ষ্য ও উভয়পক্ষের যুক্তিতর্কসহ সব আইনি প্রক্রিয়া শেষে আদালতের বিচারক ১৩ মার্চ রায়ের দিন ধার্য করেছিলেন।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451