শুক্রবার, ০১ মে ২০২৬, ০৯:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আধুনিক এয়ার ট্রাফিক ম্যানেজমেন্ট সেন্টারের উদ্বোধন: আঞ্চলিক এভিয়েশন হাবের পথে নতুন অগ্রযাত্রা  বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন আশুলিয়ার বিএনপি নেতা হেলাল উদ্দিন দেশের জনপ্রিয় চিত্রনাট্যকার ও পরিচালক শফিক সাগর: সংগ্রাম থেকে সাফল্যের গল্প পরিবেশ মন্ত্রীর সঙ্গে সাউথ এশিয়া কো-অপারেটিভ এনভায়রনমেন্ট প্রোগ্রামের মহাপরিচালকের সাক্ষাৎ আশুলিয়ায় গাঁজাসহ বিভিন্ন মাদক ব্যবসায় ফুলেফেঁপে উঠছে কারবারিরা লাখ লাখ টাকার মালিক আশুলিয়ায় কিশোর গ্যাং ও মাদক সন্ত্রাসীদের কাছে জিম্মি ব্যবসায়ীসহ সাধারণ মানুষ ডিবি পুলিশের পৃথক অভিযানে দুই ডাকাত ও কিশোর গ্যাংয়ের তিন সদস্যসহ ৫জন গ্রেফতার ঢাকা জেলার আশুলিয়ায় “জামগড়া পুলিশ ক্যাম্পের” শুভ উদ্বোধন

কাঠালিয়ায় শ্রেণি কক্ষে পানি ও মাছ পাঠদান ব্যাহত

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় রবিবার, ৭ আগস্ট, ২০১৬
  • ৪১৮ বার পড়া হয়েছে

ঝালকাঠি সংবাদদাতাঃ-একই শ্রেণি কক্ষে পাঠদান দেয়া হচ্ছে মাছ ও

শিক্ষার্থীদের। পৃথিবীতে এমন কোথায়ও কি আছে যেখানে মাছও শিক্ষা

গ্রহণ করে? শুনতে একুট অবাক হলেও আসলে মাছ শিক্ষাগ্রহণ করছে

না। ক্লাশ চালাকালীন সময়ে জোয়ারের পানিতে মাছ ঢুকে পরেছে

শ্রেণি কক্ষে। আর এ ঘটনা ঘটেছে ঝালকাঠির কাঠালিয়ার ২৯নং উত্তর

বাঁশবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। সহকারী শিক্ষক মোঃ

মিজানুর রহমান পলাশ জানান, বিদ্যালয়ের পাশ দিয়ে বড় খাল বয়ে যাওয়ায়

আমাবশ্যা অথবা পূর্ণিমা হলেই জোয়ারের পানি শ্রেণি কক্ষে প্রবেশ

করে। মাঝে মাঝে হাঁটু পর্যন্তও হয়। জোয়ারের পানিতে আসা বালু ও

ময়লা আর্বজনা শ্রেণিকক্ষে ঢুকে পাঠদানের অনুপযোগী হয়ে পরে।

বিকল্প কোন শ্রেণিকক্ষ না থাকায় কোমলমতি শিশুদের তাতেই পাঠদান

দেয়া হয়। সহকারী শিক্ষক নিখিল চন্দ্র দেবনাথ আরো জানান, বর্ষার

মৌসূমে প্রতি বছরই এধরণের ঘটনা ঘটে। তিন থেকে চার মাস

প্রতিটি ক্লাশরুমে পানি প্রবেশ করে। শিক্ষার্থীরা জানায়, বিদ্যালয়ে

পানি প্রবেশ করলে মাঝে মাঝে দাড়িয়ে দাড়িয়ে ক্লাশ করতে হয়। কোন

মতে বই খাতা হাত থেকে ফসকে ফ্লোরে গেলে পানিতে ভিজে যায়।

প্রধান শিক্ষক এ বিষয়ে উধ্বর্তন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেন।

খোঁজ নিয়ে জানাগেছে, উপজেলার নি¤œাঞ্চলে অমাবশ্যায় জোরের

পানি প্রবেশ করে বিদ্যালয়ের মাঠ ও রাস্তাঘাট তলিয়ে যাওয়ায় সোনার

বাংলা মাধ্যমিক বিদ্যালয়, নেয়ামতপুরা বালিকা মাধ্যমিক বিদ্যালয় ও

দক্ষিণ চেঁচরী আদর্শ নি¤œ মাধ্যমিক বিদ্যালয়সহ বিভিন্ন বিদ্যালয়ে

পাঠদান ব্যাহত হচ্ছে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451