বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৯:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

অবধৈ ব্যবসা : মালয়শেয়িায় ২৮ বাংলাদশেি আটক

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শনিবার, ১০ মার্চ, ২০১৮
  • ৫২৩ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্কঃ- 

অবৈধ ব্যবসা পরিচালনার অভিযোগে মালয়েশিয়ায় ২৮ বাংলাদেশিকে আটক করেছে। আটকদের বিরুদ্ধে কুয়ালালামপুরে অবৈধভাবে আবাসন ব্যবসা পরিচালনার অভিযোগ আনা হয়েছে।

গত বৃহস্পতিবার সকালে ইমিগ্রেশন বিভাগ এক অভিযান পরিচালনা করে বাংলাদেশিদের আটক করে।

আটকদের বিরুদ্ধে অভিযোগ, তারা অবৈধভাবে প্রায় ২০টি অ্যাপার্টমেন্ট ভাড়া নিয়েছিলেন। এরপর এসব অ্যাপার্টমেন্টের কক্ষগুলোকে আবার তারা বিভিন্ন ব্যক্তির কাছে উচ্চমূল্যে ভাড়া দিয়েছিলেন। ঝামেলা এড়াতে এ অ্যাপার্টমেন্টগুলোর ভাড়া নগদে নেওয়া হত।

এ বিষয়ে মালয়েশিয়ার ইমিগ্রেশন মহাপরিচালক ডাটুক সেরি মুস্তাফা আলি বলেন, গণমাধ্যমে প্রকাশিত রিপোর্টের ভিত্তিতে তাদের অবৈধ ব্যবসা জানতে পেরে সেখানে অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানের আগে সে স্থানে গোপনে নজরদারি করা হয়।

পুলিশ জানিয়েছে, আটকদের কারোরই উপযুক্ত কাগজপত্র (ট্রাভেল ডকুমেন্ট) নেই। এছাড়া তাদের কাছ থেকে ২৯ হাজার মালয়েশীয় রিঙ্গিত উদ্ধার করা হয়েছে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451