মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৭:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

ভালুকায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে দোকানে ১লাখ টাকা জরিমানা

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় মঙ্গলবার, ৬ মার্চ, ২০১৮
  • ৩৯৪ বার পড়া হয়েছে

এ আই আরিফ,ভালুকা,  (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকা উপজেলার ভালুকা বাজার সহ উপজেলার বিভিন্ন স্থানে অভিযান অব্যাহত ছিল। এসময় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে বিভিন্ন খাবারের দোকান, বেকারি ও ঔষধের দোকানে ১লাখ টাকা জরিমানা করা হয়েছে। ময়মনসিংহ ভোক্তা অধীকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক নিশাত মেহের এর নেতৃত্বে একটি দল ভালুকা  উপজেলা সেভেন স্টার হোটেলকে ২০ হাজার,সিডস্টোর বাজারের পারভেজ বেকারীকে ৫০ হাজার,অপু মেডিকেলকে ১০ হাজার,মিমি হোটলকে ১০ হাজার,জুয়েল স্টোরকে ৫ হাজার ও আপেল স্টোরকে ৫ হাজার মোট ১লাখ টাকা জরিমানা করেন। সেনেটারি ইন্সপেক্টার শামছুল ইসলাম রমিজ জানান, সিডস্টোর এলাকার আনসারুল হক তালুকদারের জায়গা অনেক দিন যাবত বাড়া নিয়ে পারভেজ
বেকারির মালিক জহিরুল ইসলাম খাবার
সামগ্রী তৈরী করে আসছিল। অভিযান পরিচালনা কালে দেখা যায় তাদের বাজারজাত করা খাদ্যে ও কারখানায় ময়লা,অস্বাস্থকর পরিবেশ,মেয়াদ উল্লেখ না থাকা সহ বিভিন্ন কারনে এবং অন্যান্যদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে জরিমানা করেছে অভিযান পরিচালনাকারী মোবাইলকোর্ট।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451