বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৯:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

গুরুদাসপুরে বাল্য বিবাহের হাত থেকে রক্ষা পেল স্কুল ছাত্রী তানিয়া

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় রবিবার, ৪ মার্চ, ২০১৮
  • ২৯০ বার পড়া হয়েছে

মোঃ জাহিদ আলী,নাটোর প্রতিনিধিঃ
বাল্য বিবাহের হাত থেকে রক্ষা পেল নাটোরের গুরুদাসপুরে উপজেলার দাদুয়া গ্রামের
তানিয়া খাতুন (১৬) নামের এস এস সি’র সদ্যসমাপ্ত পরীক্ষার্থী। এলাকার সচেতন
নাগরিগ মহিলা বিষয়ক অধিদপ্তরের জাতীয় হেল্প লাইনে ১০৯ নাম্বারে ফোন করলে
গুরুদাসপুর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মনির হোসেন মহিলা বিষয়ক
অধিদপ্তরের নির্দেশে এই বিয়ে বন্ধ করে দেন। আজকে (রবিবার) পাশ^বর্তী বড়াইগ্রাম
উপজেলার ভরট গ্রামের সেলিম হোসেনের ছেলে নাজমুল হোসেন সজিবের সাথে
তানিয়ার বিয়ের কথা ছিল।
উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মনির হোসেন জানান, উপজেলার ধারাবারিষা
ইউনিয়নের দাদুয়া গ্রামের আবু তালেবের মেয়ে ও ধারাবারিষা উচ্চ বিদ্যালয় থেকে
সদ্যসমাপ্ত এস এস সি”র পরীক্ষার্থী। তানিয়া খাতুনের বিয়ের খবর মহিলা বিষয়ক
অধিদপ্তরের জাতীয় হেল্প লাইন থেকে শুনার সাথে সাথে পুলিশ পাঠিয়ে বিয়ে বন্ধ করে দিয়ে
তাৎক্ষণিক মেয়ের চাচা আব্দুল করিম ও ছাত্রী তানিয়াকে উপজেলা কার্যালয়ে ডেকে
আনার পর বাল্য বিবাহ না দেওয়ার শর্তে মুচলেকা নেয়া হয়।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451