বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৮:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

মেমোরিয়াল ডে পালিত ও কর্তব্যরত অবস্থায় নিহত পুলিশ সদস্যদের প্রতি শ্রদ্ধাঞ্জলী জ্ঞাপন।

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শনিবার, ৩ মার্চ, ২০১৮
  • ৩৮২ বার পড়া হয়েছে

আরিফুল ইসলাম আরিফ,ময়মনসিংহ, ভালুকা,প্রতিনিধি,পুলিশ মেমোরিয়াল ডে উপলক্ষ্যে ময়মনসিংহে পুলিশ লাইন্স মাঠে জেলা পুলিশের আয়োজনে কর্তব্যরত অবস্থায় নিহত পুলিশ সদস্যদের প্রতি শ্রদ্ধাঞ্জলী জ্ঞাপন ও নিহতদের পরিবার বর্গকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিভাগীয় কমিশনার জি এম সালেহ উদ্দিন। ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি নিবাস চন্দ্র মাঝির সভাপতিত্বে সংবর্ধনা প্রদান
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো: খলিলুর রহমান, বিজিবি সেক্টর কমান্ডার কর্নেল কাজী অনুরুদ্ধ, জেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক ইউসুফ খান পাঠান, এপিবিএন সিও নজরুল ইসলাম, পৌর মেয়র মো: ইকরামুল হক টিটু, মহানগর আওয়ামীলীগ সভাপতি এহতেশামুল আলম, জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক এডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল,
সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আনোয়ার
হোসেন, কমিউনিটি পুলিশিং সভাপতি মমতাজ উদ্দিন।ধন্যবাদ জ্ঞাপন করেন পুলিশ সুপার সৈয়দ নূরুল ইসলাম বিপিএম পিপিএম। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন
অতিরিক্ত পুলিশ সুপার জয়িতা শিল্পী। নিহতদের পরিবারের পক্ষ থেকে বক্তব্য রাখেন ঝর্ণা বেগম, হালিমা বেগম, মো: জালাল উদ্দিন প্রমুখ। এসময় জেলা প্রশাসনের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, পুলিশ প্রশাসনের কর্মকর্তা সহ মডেল থানার অফিসার ইনচার্জ সহ জেলার সকল থানার অফিসার ইনচার্জ ও নিহত পুলিশ পরিবারের সদস্যগন উপস্থিত ছিলেন। সব শেষে নিহত পুলিশ পরিবারের সদস্যদের সন্মাননা প্রদান করা হয়।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451