শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৬:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

ফুলবাড়ীতে কার্ভাট ভ্যানের ধাক্কায় কলেজ ছাত্রের মর্মান্তিক মৃত্যু

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শুক্রবার, ২ মার্চ, ২০১৮
  • ২২৬ বার পড়া হয়েছে

 

প্লাবন শুভ, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের ফুলবাড়ী থানার প্রধান ফটকের সামনে গতকাল শুক্রবার বিকেল
আনুমানিক ৪টায় কার্ভাটভ্যানের ধাক্কায় নাঈমুর রহমান নাদিম (১৭) নামের এক
কলেজ ছাত্রের মর্মান্তিক মৃত্যু ঘটেছে।
নিহত নাঈমুর রহমান নাদিম রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার চরবানিয়া
গ্রামের নজরুল ইসলামের ছেলে এরং ফুলবাড়ী শহীদ স্মৃতি আদর্শ ডিগ্রি
কলেজের মানবিক বিভাগের দ্বাদশ শ্রেণির ছাত্র হিসেবে এ বছরের এইচএসসি
পরীক্ষার্থী ছিল।
থানার এএসআই মিন্টু মিয়া বলেন, নাঈমুর রহমান নাদিম তার
বাইসাইকেল নিয়ে স্থানীয় ঢাকা মোড় থেকে নিমতলা মোড়ের দিকে যাওয়ার
সময় ফুলবাড়ি-দিনাজপুর আঞ্চলিক মহাসড়কের থানার প্রধান ফটকের সামনে
দিনাজপুরগামী স্মৃতি এন্টারপ্রাইজ (ঢাকা-মেট্রো- ট-১৩- ৫০৫৬)
কার্ভাটভ্যানটি পিছন থেকে ধাক্কা দেয়। এতে নাদিম সড়কের ওপর ছিটকে পড়ে।
মুমুর্ষূ অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত
চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সেখানেই তার মৃত্যু ঘটে।
কার্ভাটভ্যানটি পালিয়ে যাওয়ার সময় পুলিশ স্থানীয় মনিমালা সিমেনা হলের
সামনে থেকে আটক করেছে। তবে চালক ও হেলপার পালিয়ে গেছে।
থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ নাসিম হাবিব বলেন, মরদেহ উপজেলা
স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। নিহত কলেজ ছাত্র নাদিমের পরিবারের সাথে
যোগাযোগ করা হয়েছে। পরিবারের লোকজন আসলে তাদের অভিযোগের বিত্তিতে
আইনি পদক্ষেপ নেওয়া হবে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451