বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১০:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন আশুলিয়ার বিএনপি নেতা হেলাল উদ্দিন দেশের জনপ্রিয় চিত্রনাট্যকার ও পরিচালক শফিক সাগর: সংগ্রাম থেকে সাফল্যের গল্প পরিবেশ মন্ত্রীর সঙ্গে সাউথ এশিয়া কো-অপারেটিভ এনভায়রনমেন্ট প্রোগ্রামের মহাপরিচালকের সাক্ষাৎ আশুলিয়ায় গাঁজাসহ বিভিন্ন মাদক ব্যবসায় ফুলেফেঁপে উঠছে কারবারিরা লাখ লাখ টাকার মালিক আশুলিয়ায় কিশোর গ্যাং ও মাদক সন্ত্রাসীদের কাছে জিম্মি ব্যবসায়ীসহ সাধারণ মানুষ ডিবি পুলিশের পৃথক অভিযানে দুই ডাকাত ও কিশোর গ্যাংয়ের তিন সদস্যসহ ৫জন গ্রেফতার ঢাকা জেলার আশুলিয়ায় “জামগড়া পুলিশ ক্যাম্পের” শুভ উদ্বোধন আশুলিয়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মতবিনিময় সভা অনুষ্ঠিত! রাজবাড়ী থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বাস দৌলতদিয়া ফেরিঘাটে পদ্মায় নিখোঁজ অর্ধশশতাধিক মানুষ! স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সাক্ষাৎ: বিদেশে পাচার হওয়া অর্থ ফেরত ও পুলিশ সংস্কারে সুইজারল্যান্ডের সহযোগিতার আশ্বাস

ঝিনাইদহে ২৫ কিলোমিটার মহাসড়ক জুড়ে জঙ্গী বিরোধী মানববন্ধন !

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শনিবার, ৬ আগস্ট, ২০১৬
  • ৩৩৭ বার পড়া হয়েছে

ঝিনাইদহ প্রতিনিধিঃ

ঝিনাইদহে ২৫ কিলোমিটার মহাসড়ক জুড়ে শতাধিক শিক্ষা প্রতিষ্ঠানের

শিক্ষক-শিক্ষার্থীরা জঙ্গী বিরোধী মানববন্ধন কর্মসূচী পালন করেছে। তাদের

সাথে যোগ দেন, সামাজিক নেতৃবৃন্দ, অভিভাবক ও সুধীবৃন্দ।

শনিবার সকালে সদর উপজেলার তেতুলতলা বাজার থেকে কালীগঞ্জের বারোবাজার

পর্যন্ত যশোর-ঝিনাইদহ মহাসড়কে এ কর্মসূচী পালিত হয়।

ঝিনাইদহ ৪ আসনের জাতীয় সংসদ সদস্য ও কালীগঞ্জ উপজেলা আওয়ামী

লীগের সাধারণ সম্পাদক আনোয়ারুল আজীম আনারের আহবানে শতাধিক

স্কুল, কলেজ, মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীরা, অভিভাবক, সুধীবৃন্দ ও

সামাজিক নেতৃবৃন্দ এ মানববন্ধন কর্মসূচীতে অংশ নেয়।

সকাল সাড়ে ১০ টা থেকে সাড়ে ১১ টা পর্যন্ত ঘন্টাব্যাপী মানববন্ধনের

বিভিন্ন স্থানে বক্তব্য রাখেন সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার,

কালীগঞ্জ পৌরসভার মেয়র আলহাজ্ব মকছেদ আলী, সরকারি নলডাঙ্গা ভুষণ

পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মকবুল হোসেন তোতা, সোনার

বাংলা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শিবুপদ বিশ্বাস প্রমুখ।

এসময় বক্তারা বলেন, এ দেশে জঙ্গিবাদের কোন ঠাই নেই। দেশের সাম্প্রতিক

হত্যাকান্ডের বিচারও দাবী করেন তারা।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451