রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৩:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

আশুলিয়ায় ভয়াবহ অগ্নিকান্ড ফার্নিচার কারখানা পুড়ে ছাই!

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারী, ২০১৮
  • ১৬২ বার পড়া হয়েছে

 

হেলাল শেখঃ
ঢাকার আশু‌লিয়ার গাজীরচট মাটির মসজিদ এলাকায় একটি ফা‌র্নিচার কারখানায় ভয়াবহ অগ্নিকান্ড। ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট প্রায় দুই ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনেন।

গত বুধবার দিবাগত রাত দেড় টার দিকে আশুলিয়ার গাজিরচট এলাকার ল্যাগেটি না‌মের ফা‌র্নিচার কারখানায় আগুন লা‌গে। খবর পেয়ে দমকল ববাহিনীর সদস্যরা এসে প্রায় দুই ঘণ্টার চেষ্টায় রাত তিনটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনেন তারা।

টিনশেড কারখানাটির মালিক আমির হোসেন নামের এক ব্যক্তির বলেন, কত টাকার মালামাল ক্ষয়ক্ষতি হয়েছে তা এখনও জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত আনুমানিক সোয়া একটার দিকে কারখানায় প্রচণ্ড ধোঁয়া দেখতে পান। আগুনের সূত্রপাত বৈদ্যুতিক হতে পারে বলে অনেকেই জানান। এসময় একতলা টিনশেডসহ ভবনের পুরোটায় আগুন ছড়িয়ে পরে। পরে ফায়ার সার্ভিস এর সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। ওই আগুনে কারখানার ভেতরে সবকিছু পুড়ে গেছে বলে তারা জানান। এছাড়া কারখানার টিনশেড ছাদ ধসে পড়েছে।

জানা গেছে, উক্ত কারখানাটিতে বিভিন্ন ধরনের ফার্নিচার ও আসবাবপত্র তৈরি হতো। যা বিদেশে রপ্তানি করা হতো। ওই কারখানায় দেশি-বি‌দেশি প্রায় ৫০০ শ্র‌মিক কাজ করতেন।

এ ব্যাপারে ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আব্দুল হামিদ জানান, খবর পেয়ে ডিইপিজেড ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। আগুনের তীব্রতা বেড়ে গেলে আরও একটি ইউনিট যোগ দেয়। পরবর্তীতে ফায়ার সার্ভিসের সাভার, ধামরাই ও উত্তরা থেকে দু’টি করে ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। তিনি আরও জানান, ভেতরে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তদন্ত ছাড়া বলা যাবে না।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451