শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৮:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

লালপুরে ট্রাক চাপায় পুলিশ কনস্টেবলের মৃত্যু

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় রবিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০১৮
  • ৪১৮ বার পড়া হয়েছে

 

নাটোর জেলা প্রতিনিধি:
নাটোরের লালপুরে ট্রাকের সঙ্গে মোটর সাইকেলের সংঘর্ষে
এনামুল হক (৩০) নামে এক পুলিশ কনস্টেবলের মৃত্যু হয়েছে।
রোববার (১৮ ফেব্র“য়ারি) বিকেল লালপুর-ঈশ^রদী সড়কের পালিদেহা
নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত এনামুল হক বগুড়া জেলার
সারিয়াকান্দি উপজেলার বড় কুতুবপুর গ্রামের বেলাল হোসেনের
ছেলে। তিনি পাবনা পুলিশ লাইনে কর্মরত ছিলেন। এ ঘটনায়
ঘাতক ট্রাক ও ট্রাকের চালক ঈশ^রদী উপজেলার মশুরি পাড়া গ্রামের
মৃত মেরাজ আলীর ছেলে নাসির (৫০) কে আটক করেছে লালপুর থানা
পুলিশ।
স্থানীয় সূত্রে জানাগেছে, এনামুল হক পালসার মোটরসাইকেল
যোগে লালপুর-ঈশ^রদী সড়ক দিয়ে পাবনা ফিরছিলেন। পথিমধ্যে
পালিদেহা নামক স্থানে পৌছালে লালপুর গামী একটি ট্রাকের
সঙ্গে মোটর সাইকেলের সংঘর্ষ হয়। এ সময় এনামুল হকের মাথা
ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এ প্রসঙ্গে লালপুর থানা অফিসার ইনচার্জ আবু ওবায়েদ ঘটনার
সত্যতা স্বীকার করে জানান, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে নাটোর
সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে ও ঘাতক ট্রাক এবং ট্রাক
চালককে আটক করা হয়েছে। এ বিষয়ে একটি মামলা দায়েরর
প্রস্তুতি চলছে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451