শনিবার (১৭ ফেব্রুয়ারি) চাঁদপুর স্টেডিয়ামের ভিআইপি প্যাভিলিয়নে আয়োজিত ডিজিটাল উদ্ভাবনী মেলায় শ্রেষ্ঠ স্টল হিসেবে জেলা সমাজসেবা কার্যলয়ের উপ পরিচালক রজত শুভ্র সরকারের হাতে সনদ ও পুরষ্কার প্রদান করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক (যুগ্ম সচিব) মো. আব্দুস সবুর মন্ডল পিএএ।
অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ মইনুল হাসানের সভাপতিত্বে ও চাঁদপুর সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) অভিষেক দাসের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটোয়ারী দুলাল।
এসময় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আয়শা আক্তার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শওকত ওসমান ও বিভিন্ন উপজেলা নির্বাহী কর্মকর্তাবৃন্দসহ জেলা প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য যে, গত বৃহষ্পতিবার (১৫ ফেব্রুয়ারি) বিকাল ৩টায় চাঁদপুর স্টেডিয়ামের ভিআইপি প্যাভিলিয়নে ৩দিন ব্যাপী ডিজিটাল উদ্ভাবনী ২০১৮ উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের (এটুআই) প্রোগ্রামের পরিচালক (ইনোভেশন) ও যুগ্ম-সচিব মো.মোস্তাফিজুর রহমান।