বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৭:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

রাজপথে আন্দোলন করার মত শক্তি বিএনপির নেই….শেখ হেলাল এমপি

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০১৮
  • ৪৭৪ বার পড়া হয়েছে

এস.এম. সাইফুল ইসলাম কবির, বাগেরহাট :-
আগামী ৩মার্চ খুলনা সার্কিট হাউজে আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভা সফল করার লক্ষে বাগেরহাট জেলা আওয়ামী লীগের আয়োজনে প্রস্তুতি সভায় বাগেরহাট-১ আসনের এমপি শেখ হেলাল উদ্দিন বলেছেন, রাজপথে আন্দোলন করার মত শক্তি বিএনপির নেই। বিএনপি নেত্রী এতিমদের টাকা চুরি করে জেলে গেছেন। তাই বিএনপির নেতাকর্মীদের কথা বলার মুখ নেই। বৃহস্পতিবার বিকালে বাগেরহাট পৌরসভার অডিটরিয়ামে এ প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি আরো বলেন, বিগত দিনের কথা ভুলে গেলে চলবে না। আপনারা ঐক্যবদ্ধ থাকেন। ওদেরকে আমরা কোন অবস্থায় রাজপথে নামতে দেবো না। আর যদি কোন আওয়ামী লীগ নেতা তাদের সাথে খাতির করেন তাদেরকেও ছাড়া হবে না। এসময় তিনি দলীয় নেতাকর্মীদের আগামী ৩মার্চ খুলনা সার্কিট হাউজের জনসভা সফল করার জন্য আহবান জানান।
পৌর মেয়র খান হাবিবুর রহমানের সভাপতিত্বে প্রস্তুতি সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বাগেরহাট-২ আসনের এমপি আলহাজ¦ এ্যাড. মীর শওকাত আলী বাদশা, বাগেরহাট-৩ আসনের এমপি তালুকদার আব্দুল খালেক, বাগেরহাট-৪ আসনের এমপি আলহাজ¦ ডা. মোজাম্মেল হোসেন, সংরক্ষিত মহিলা আসনের এমপি হ্যাপী বড়াল, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য এসএম কামাল হোসেন, সদস্য এ্যাড. আমিরুল আলম মিলন, বাগেরহাট জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শেখ কামরুজ্জামান টুকু। এসময় বাগেরহাট জেলা আওয়ামী লীগের সদস্য ও শেখ হেলাল উদ্দিন এমপির একান্ত সচিব মো. ফিরোজুল ইসলাম, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি  ও ইউপি চেয়ারম্যান শেখ আক্তারুজ্জামান বাচ্চু, কুচয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মাহফুজুর রহমান, পৌর আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান শেখ বশিরুল ইসলাম, জেলা ছাত্রলীগের সভাপতি মো. মনির হোসেন, সাধারন সম্পাদক ওশান সরদার, জেলা শ্রমিকলীগের সভাপতি রেজাউর রহমান মন্টু, সাধারন সম্পাদক খান আবু বক্কর সিদ্দিক, জেলা যুবলীগের আহবায়ক সরদার নাসির উদ্দিন, যুগ্ম আহবায়ক দোলন মোল্লা, জেলা তাঁতীলীগের সভাপতি ও পৌরসভার প্যানেল মেয়র আলহাজ¦ বাকি তালুকদার, জেলা স্বেসেবকলীগের আহবায়ক মোস্তাফিজুর রহমান, জেলা কৃষকলীগের সভাপতি আবুল হাসেম শিপন, সাধারন সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মনি মল্লিক, জেলা মহিলালীগ নেত্রী এ্যাড. শরিফা খানম, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান এ্যাড. পারভীন খানম, যুবলীগ নেতা ও পৌর কাউন্সিলর ফারুক তালুকদার, পিসি কলেজ ছাত্র সংসদের ভিপি ইয়াছির আরাফাত নোমানসহ বাগেরহাট জেলা আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সভায় আগামী ৩মার্চের জনসভা সফল করার লক্ষ্যে বিভিন্ন সিদ্ধান্ত গ্রহন করা হয়।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451