বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০১:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

পোপ ফ্রান্সিসের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় সোমবার, ১২ ফেব্রুয়ারী, ২০১৮
  • ৫৪২ বার পড়া হয়েছে
পোপ ফ্রান্সিসের সঙ্গে

অনলাইন ডেস্কঃ-

আজ সোমবার বিশ্বের ক্যাথলিক ধর্মগুরু পোপ ফ্রান্সিসের সঙ্গে হলি সি-তে (ভ্যাটিক্যান সিটি) বৈঠক করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বলেন, ‘পোপের আমন্ত্রণে প্রধানমন্ত্রী আজ সকালে ভ্যাটিক্যান সিটি সফর করেন এবং ইতালির রাজধানী রোমের কাছে ভ্যাটিক্যান সিটিতে তাঁর সঙ্গে সাক্ষাৎ করেন।’

আজ সকাল ১০টায় ভ্যাটিক্যান সিটিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৌঁছানোর পর তাঁকে গার্ড অব অনার প্রদান করা হয়। পরে প্রধানমন্ত্রী ভ্যাটিক্যান সিটিতে পোপের সঙ্গে তাঁর কার্যালয়ে বৈঠক করেন। বৈঠকের পর তিনি পোপের সঙ্গে তাঁর সফরসঙ্গীদের পরিচয় করিয়ে দেন।

প্রধানমন্ত্রী পোপকে বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্যের ওপর একটি পেইন্টিং উপহার দেন। পোপও পরে শেখ হাসিনাকে একটি ক্রেস্ট উপহার দেন। পোপ প্রধানমন্ত্রীর সফরসঙ্গীদেরও স্যুভেনির উপহার দেন।

ক্যাথলিক সম্প্রদায়ের শীর্ষ ধর্মগুরু পোপ দুই মাস আগে ঢাকা সফরকালে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করার পর এই বৈঠকটি অনুষ্ঠিত হলো। ঢাকার বৈঠকে পোপ রোহিঙ্গা সংকট সমাধানে মিয়ানমারের ওপর চাপ সৃষ্টি এবং সহিংসতা পরিহার ও রোহিঙ্গাদের মর্যাদার সঙ্গে দেশে ফিরিয়ে নেয়ার আহ্বান জানিয়েছিলেন।

এদিন শেখ হাসিনা ভ্যাটিক্যান সিটিতে সেক্রেটারী স্টেট অব ভ্যাটিক্যান সিটি কার্ডিনাল পিত্রো পারোলাইনের সঙ্গে বৈঠক করেন এবং সিস্টিন চ্যাপেল ও সেন্ট পিটার’স ব্যাসিলিকাও পরিদর্শন করেন।

দি সিস্টিন চ্যাপেল ভ্যাটিক্যান সিটিতে ক্যাথলিক ধর্মগুরু পোপের প্রশাসনিক বাসভবন অ্যাপোস্টলিক প্রাসাদের প্রার্থনার জন্য নির্দিষ্ট স্থান। অপরদিকে সেন্ট পিটার’স ব্যাসিলিকা ভ্যাটিক্যান সিটিতে একটি ইতালিয় রেনেসাঁ গির্জা, যা রেনেসাঁ স্থাপত্যকলার একটি অনন্য নিদর্শন। এটি পৃথিবীর সবচেয়ে বড় গির্জা।
রেনেসাঁ যুগের বিখ্যাত স্থাপত্যবিদ দোনাতো ব্রামান্তে, সে সময়কার বিখ্যাত ভাস্কর ও চিত্রশিল্পী মাইকেল এঞ্জেলো, স্থাপত্যবিদ কার্লো মর্দানো ও জিয়ান লরেঞ্জো বেরনিনি এর নকশা প্রণয়ন করেন।

এ ছাড়াও সন্ধ্যায় রোমে প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর হোটেলে সৌজন্য সাক্ষাৎ করবেন বিশ্ব খাদ্য কর্মসূচির নির্বাহী পরিচালক ডেভিড বিয়েসলে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451