শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৩:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ঈদে আসছে জি সিরিজের নাটক ‘সাত দিন’ ভালো রাজনৈতিক সংস্কৃতির চর্চা সংসদ থেকে শুরু করতে চাই- স্বরাষ্ট্রমন্ত্রী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের পরিকল্পনা সরকারের: পরিবেশ মন্ত্রী  গফরগাঁও উপজেলা প্রশাসনের উদ্যোগে  মোবাইল কোর্ট পরিচালনা  ইরান–ইসরায়েল উত্তেজনার মাঝেই ভারত থেকে পার্বতীপুরে আসছে ৫ হাজার টন ডিজেল ঈদ উপলক্ষে দৌলতদিয়া নৌ পথের শৃঙ্খলা ও নিরাপত্তায় মতবিনিময় সভা  বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার এখন আমাদের জাতীয় অঙ্গীকার, জাতীয় কর্মসূচিতে পরিণত হয়েছে।  প্রধানমন্ত্রীর নির্দেশে প্রবাসীদের সর্বাত্মক সহযোগিতা করছে সরকার – ইরান-ইসরাইল যুদ্ধে নিহত প্রবাসীর জানাযায় প্রবাসী কল্যাণমন্ত্রী ভূমিকম্প পরবর্তী উদ্ধার অভিযানে ঢাকা মহানগরে ১ লাখ স্বেচ্ছাসেবক তৈরি করা হচ্ছে-দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী ঠাকুরগাঁওয়ে দুই সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা, এসপি বরাবর অভিযোগ

নৌকার বিজয়ে আ’লীগের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শনিবার, ১০ ফেব্রুয়ারী, ২০১৮
  • ৪৯৫ বার পড়া হয়েছে
নৌকার বিজয়ে আ'লীগের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে

মাসুদ হোসেন,  চাঁদপুর :-চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার রূপসা দক্ষিণ ইউনিয়নে উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভা শনিবার (১০ জানুয়ারি) রূপসা দক্ষিণ ইউনিয়নের কাওনিয়া গ্রামে ড.শামছুল হক ভূঁইয়ার বাড়ির সামনে অনুষ্ঠিত হয়। ফরিদগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল খায়ের পাটওয়ারীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবু সাহেদ সরকারের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের জাতীয় সংসদ সদস্য ড.মোহাম্মদ শামছুল হক ভূঁইয়া এমপি।
তিনি বলেন, ‘ফরিদগঞ্জে নৌকার বিজয়ের স্বার্থে উপজেলা আ’লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের দ্বিধাবিভক্তি ভুলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।’
এ সময় আরো বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক আবুল কাশেম কন্ট্রাক্টর, আ’লীগের যুগ্ম-সম্পাদক ওয়াহিদুর রহমান রানা, আলমগীর হোসেন স্বপন, আরিফুর রহমান আজাদ,সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক ফারুকী, মহিলা সম্পাদিকা রিনা নাসরিন, জেলা পরিষদ সদস্য ও আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মো.মশিউর রহমান মিটু, প্রচার সম্পাদক সুলতান আহাম্মেদ রিপন, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আবুল হাসনাত হাসেম, ইউনিয়ন আওয়ামী লীগের বিভিন্ন ওয়ার্ড কমিটির সভাপতি ও সম্পাদকগণ, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সদস্যবৃন্দ।
এছাড়াও অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন যুবলীগের আহ্বায়ক বিল্লাল হোসেন পাটওয়ারী, যুগ্ম-আহ্বায়ক হাজী সফিকুর রহমান, কৃষকলীগের সভাপতি আব্দুস সাত্তার পাটওয়ারী,স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মিজানুর রহমান স্বপন ও ছাত্রলীগের সভাপতি মাহবুব আলম সোহাগ প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451