রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

চুয়াডাঙ্গার দামুড়হুদায় গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যা , শ্বশুর-শাশুড়িসহ গ্রেফতার ৩

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় রবিবার, ৪ ফেব্রুয়ারী, ২০১৮
  • ২৫৭ বার পড়া হয়েছে
শ্বশুর-শাশুড়িসহ গ্রেফতার ৩

 

দামুড়হুদা প্রতিনিধি ::-
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার জুড়ানপুর গ্রামে আরজিনা বেগম (৪০) নামের
এক গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে। নিহতের ছেলে ইমন আলী
ওই অভিযোগ করেন। শনিবার গভীর রাতে এই হত্যাকাÐের ঘটনা ঘটে। রোববার সকাল
১০ টার দিকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সদর হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।
এ ঘটনায় নিহরতর ভাই মওলা বক্স বাদী হয়ে দামুড়হুদা মডেল থানায় একটি হত্যা
মামলা দায়ের করেছেন। এই হত্যার সাথে জড়িত এজাহার নামিয় ৩ জন নিহত
গৃহবধুর শ্বশুর সাবেক ইউপি সদস্য আব্দুল খালেক, শ্বাশুড়ি মনোয়ারা খাতুন ও
সতিন মনোয়ারা বেগমকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয়রা জানায়, জুড়ানপুর গ্রামের হাসাদুলের সাথে প্রায় ২৫
বছর আগে কুষ্টিয়ার সাকধারচর গ্রামের বিল্লাল মন্ডলের মেয়ে আরজিনা খাতুনের
বিয়ে হয়। পরে হাসাদুল যশোরে মনোয়ারা খাতুন নামের এক মহিলার সাথে দ্বিতীয়
বিয়ে করে। এরপর থেকে সংসারে শুরু হয় অশান্তি। হাসাদুল দ্বিতীয় স্ত্রীকে নিয়ে
যশোরে বসবাস করছিল। দ্বিতীয় স্ত্রীকে নিয়ে গত মঙ্গলবার গ্রামের বাড়িতে
আসে হাসাদুল। এ নিয়ে প্রথম স্ত্রী আরজিনা বেগমের সাথে হাসাদুলের
পরিবারের বিবাদ সৃষ্টি হয়। শানবার দিনগত রাতে একই কারণে তাদের মধ্যে
বাগবিতÐা হয়।
নিহতের ছেলে ইমনের অভিযোগ, দ্বিতীয় বিয়ের পর বাবা হাসাদুল, দাদা
সাবেক ইউপি সদস্য আব্দুল খালেক, দাদি মনোয়ারা ও সৎ মা মনোয়ারা তার মায়ের
উপর অত্যাচার শুরু করে। শনিবার গভীর রাতে পরিকল্পিতভাবে তারা আমার মা আরজিনা
খাতুনকে শ্বাসরোধ করে হত্যা করে বাড়ির উঠানের একটি কুলগাছের সাথে
ঝুলিয়ে রাখে তার বাবাসহ পরিবারের লোকজন। ঘটনার পর থেকে তার বাবা হাসাদুল
পলাতক রয়েছে।
এ বিষয়ে দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকরাম হোসেন
জানান, খবর পেয়ে রোববার সকাল ১০টার দিকে আরজিনা খাতুনের মরদেহ উদ্ধার করে
ময়না তদন্তের জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের ভাই মওলা
বক্স বাদী হয়ে হাসাদুলসহ ৪ জনকে আসামী করে থানায় একটি হত্যা মামলা দায়ের
করেছেন। পরে অভিযান চালিয়ে নিহত আরজিনার শ্বশুর সাবেক ইউপি সদস্য আব্দুল
খালেক, শ্বাশুড়ি মনোয়ারা খাতুন ও সতিন মনোয়ারা বেগমকে গ্রেফতার করা
হয়েছে। হাসাদুল পলাতক রয়েছে। তাকে গ্রেফতার করতে অভিযান চালানো হচ্ছে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451