বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৩:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

গোপালগঞ্জে স্কুল ম্যানেজিং কমিটির নির্বাচন পরবর্তী সংঘর্ষে আহত ২

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারী, ২০১৮
  • ৪৪০ বার পড়া হয়েছে

গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জ সদর উপজেলার
মানিকহার গ্রামে স্কুল ম্যানেজিং কমিটির নির্বাচন
পরবর্তী সংঘর্ষে দুই জন আহত হওয়ার ঘটনা ঘটেছে।
বুধবার সন্ধায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী সুত্রে জানা যায়,
মানিকহার গ্রামে হাজী খোরশেদ আলী সপ্তপল্লী উচ্চ
বিদ্যালয়ে মঙ্গলবার ম্যানেজিং কমিটির নির্বাচন
অনুষ্ঠিত হয়। নির্বাচনে মনির গাজী সমর্থিত একটি
প্যানেল ও ডা: আনোয়ার প্যানেলের মধ্যে প্রতিদ্বন্দীতা হয়।
নির্বাচনে মনির গাজী সমর্থিত প্যানেলটির সকলে
বিজয়ী হয়।
ডা: আনোয়ার প্যানেলকে সমর্থন করায় উরফী পশ্চিম পাড়া
গ্রামের মৃত নুর উদ্দিন মোল্লার বাড়ীতে বুধবার সন্ধায়
বিজয়ী প্যানেলেরলোকজন অতর্কিত হামলা চালিয়ে নুর
উদ্দিন মোল্লার বড় ছেলে মতি মোল্লা (৫৫) ও তার আপন ভাই
মিকাইল মোল্লার (৪৫) কে রামদা, চাপাতি দিয়ে কুপিয়ে
জখম করে। এ সময় বাড়ীর অন্য লোকদের ডাক চিৎকারে
এলাকাবাসী এগিয়ে আসলে হামলা কারিরা পালিয়ে যায়।
এ ব্যাপারে মতি মোল্লার স্ত্রীর সাথে কথা হলে তিনি বলেন,
বুধবার সন্ধা সাড়ে ৭ টার দিকে সাবেক ইউপি
চেয়ারম্যান মনির গাজী এবং তার ভাই কবির গাজীর

নির্দেশে এবং সাবেক মহিলা ইউপি সদস্য শেফালী
বেগমের নেতৃত্বে সাগর, মিন্না, মিরাজ, রশিদ, ইমরান,
সিহাব, ইকবাল, সজিব, পিদেই ও ওলি মুন্সি রামদা,
চাপাতি নিয়ে আমাদের বাড়ীতে আক্রমন চালায় এ সময়
তারা আমার স্বামী ও দেবর কে রামদা ও চাপাতি দিয়ে
কুপিয়ে গুরুতর জখম করে। তারা আমাদের বাড়ী ঘর ভাংচুর
করে। আমাদের ডাক চিৎকারে এলাকাবাসী এগিয়ে আসলে
তারা পালিয়ে যায়। পরে গোপালগঞ্জ সদর থানা পুলিশের
একটি দল গিয়ে ঘটনা স্থল থেকে মতি মোল্লা ও মিকাইল
মোল্লাকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যা জেনারেল
হাসপাতালে ভর্তি করে। তবে মতি মোল্লার অবস্থা আশংকা
জনক বলে জানিয়েছে চিকিৎসক।
এ ব্যাপারে উরফী ইউনিয়নের চেয়ারম্যান ইকবাল হোসেন
গাজী বলেন, বিদ্যালয় পরিচালনা পরিষদের নির্বাচন নিয়ে
যে সংঘর্ষের ঘটনা ঘটেছে তা আসলে কারোই কাম্য নয়।
যারা ওই ঘটনা ঘটিয়েছে আমি তাদেও দৃষ্টান্ত মুলক শাস্তি
দাবী করছি।
এ সংঘর্ষের ঘটনায় ওই এলাকায় চরম উত্তেজনা বিরাজ
করছে। এ ঘটনার সুত্র ধরে যে কোন সময় বড় ধরনের
সংঘর্ষের আশংকা করছে এলাকাবাসী।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451