মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১০:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

গোপালগঞ্জের কাশিয়ানীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনায় মামলা : জেলা প্রেসক্লাবের নিন্দা

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় সোমবার, ২৯ জানুয়ারী, ২০১৮
  • ৪৬৯ বার পড়া হয়েছে

গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জের কাশিয়ানীতে
সাংবাদিকের ওপর হামলা, ল্যাপটপ ও ক্যামেরা ছিনতাইয়ের
ঘটনায় ৬ জনকে আসামী করে মামলা হয়েছে। রোববার
কাশিয়ানী উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি ও দৈনিক
সমকালের কাশিয়ানী উপজেলা প্রতিনিধি সাদেক আহমেদ
বাদী হয়ে গোপালগঞ্জ আদালতে এ মামলা করেন।
মামলার আসামী হলেন উপজেলার রামদিয়া গ্রামের শফিক
মোল্যা (৩০), রফিক মোল্যা (২৫), সাফায়েত আলী মোল্যা
(৫০), ফুল মিয়া মোল্যা (৪৮), বেথুড়ী গ্রামের আব্দুল
বারেক বিশ্বাস (৪০) ও নড়াইল জেলার লোহাগড়া উপজেলার
ফকিরের চর গ্রামের ইয়াজুর ফকির (৩৯)।
মামলায় প্রকাশ, সাংবাদিক সাদেক আহমেদ পেশাগত
দায়িত্ব পালন শেষে মোটর সাইকেল যোগে গোপালগঞ্জ শহর
থেকে নিজ বাড়ী কাশিয়ানী উপজেলার সাধুহাটি
গ্রামেরফেরার পথে কাশিয়ানী উপজেলার তালতলা-নড়াইলের
মধ্যবর্তী স্থান নিজামকান্দি ব্রিজে পৌছালে পূর্ব
থেকে ওৎ পেতে থাকা শফিক মোল্যাসহ তার লোকজন
সাংবাদিক সাদেকের মোটর সাইকেলের গতিরোধ করে। এ
সময় আসামীরা সংঘবদ্ধ হয়ে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে
সাংবাদিক সাদেকের ওপর হামলা করে।
এ সময় সাংবাদিকের কাছে থাকা পেশাগত কাজে ব্যবহৃত
ল্যাপটপ ও ক্যামেরা ছিনিয়ে নিয়ে যায় দূর্বৃত্তরা। স্থানীয়
লোকজন এগিয়ে আসলে তারা পালিয়ে যায়।

কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম
আলীনুর হোসেন বলেন, মামলার অভিযোগের ভিত্তিতে
আসামীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
সাংবাদিক সাদেকের উপর হামলার প্রতিবাদ ও নিন্দা
জানিয়ে বিবৃতি দিয়েছেন গোপালগঞ্জ জেলা
প্রেসক্লাব নেতৃবৃন্দ। প্রতিবাদ লিপিতে নেতৃবৃন্দ
বলেন, সাংবাদিকের উপর হামলার ঘটনায় পুলিশ এখনও
কাউকে গ্রেফতার করতে পারেনী। অবিলম্বে দোষী ব্যাক্তিদের
গ্রেফতারের দাবী জানান তারা।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451