বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০২:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

জয়পুরহাটে পৌর কর্মকর্তা-কর্মচারীদের তিন দিনব্যাপী কর্মবিরতি শুরু

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় রবিবার, ২৮ জানুয়ারী, ২০১৮
  • ৫১৩ বার পড়া হয়েছে
জয়পুরহাটে পৌর কর্মকর্তা-কর্মচারীদের তিন দিনব্যাপী কর্মবিরতি শুরু

আল মামুন জয়পুরহাট জেলা প্রতিনিধি: ২৮ জানুয়ারী,
সরকারি কোষাগার থেকে বেতন ভাতা ও অন্যান্য সুযোগ সুবিধা
বাস্তবায়নের দাবীতে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে জয়পুরহাট জেলার
৫টি পৌরসভায় আবারও তিন দিনব্যাপী কর্মবিরতি শুরু হয়েছে।
রবিবার জয়পুরহাট পৌরসভা চত্বরে পৌর কর্মকর্তা কর্মচারী
এ্যাসোসিয়েশনের উদ্যোগে সকাল ১০ টা থেকে এ কর্মসূচী শুরু হয়।
এসময় জেলার জয়পুরহাট, আক্কেলপুর, ক্ষেতলাল, কালাই ও পাঁচবিবিসহ
৫টি পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা অফিসের সকল কার্যক্রম বন্ধ রেখে
এই কর্মবিরতিতে যোগদেন।
কর্মবিরতি চলাকালে বক্তব্য রাখেন রাজশাহী বিভাগীয় কর্মকর্তা কর্মচারী
এ্যাসোসিয়েশন’র সভাপতি মাহমুদুল হাসান, সংগঠনের জেলা সাধারন
সম্পাদক রবিউল হাসান রুপক ও সংগঠনের পৌর কমিটির সাধারন
সম্পাদক আব্দুল করিম। এদিকে কর্মকর্তা কর্মচারীদের কর্মবিরতির ফলে
চরম দুর্ভোগে পড়ছেন পৌরসভায় কাজে আসা সাধারণ মানুষেরা।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451