রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১১:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

আওয়ামীলীগ ক্ষমতায় গেলে আমি হাতে চুড়ি পরবো : কাদের সিদ্দিকী

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৫ জানুয়ারী, ২০১৮
  • ৪১৬ বার পড়া হয়েছে
আওয়ামীলীগ ক্ষমতায় গেলে আমি হাতে চুড়ি পরবো : কাদের সিদ্দিকী

নাটোর ব্যুরো অফিস :-
কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেছেন,
‘আগামীতে সঠিকভাবে ভোট হলে আওয়ামী লীগ ক্ষমতায় যাবে না, আর যদি
যায় তাহলে আমি হাতে চুড়ি পড়বো। এখন তো বিএনপি পালিয়ে আছে
কিন্তু আওয়ামী লীগ পালিয়েও বাঁচবে না।’ তিনি বলেন, ‘মাত্র ১৩
পার্সেন্ট ভোটে নির্বাচিত হয়ে ক্ষমতায় থাকা শেখ হাসিনার মানায় না।
আওয়ামী লীগ বঙ্গবন্ধুকে ভালবাসে না, তারা ভালবাসে ক্ষমতা। আওয়ামী লীগের
নেতাকর্মীরা এখন আর আওয়ামী লীগ করে না বলেই সেই দলে বঙ্গবন্ধু হত্যার
জন্য দায়ী হাসানুল হক ইনু আর বঙ্গবন্ধুর চামড়া দিয়ে জুতার বানানোর
শ্লোগান দেয়া মতিয়া চৌধুরীর মতো মন্ত্রী আছে।’ কাদের সিদ্দিকী
বলেন, ‘আমাকে ইনু-মতিয়ারের সাথে বেহেশতে যেতে বললেও যাবো
না।’বৃহস্পতিবার নাটোর শহরের কানাইখালী পুরাতন বাসস্ট্যান্ডে নাটোর
জেলা কৃষক শ্রমিক জনতা লীগের সম্মেলন উপলক্ষে আয়োজিত জনসভায়
প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, আগে
বঙ্গবন্ধুর আওয়ামী লীগে একের অন্যের আত্মীয়তার সম্পর্ক ছিল আর এখন
শত্র“তা। বঙ্গবীর বলেন, স্বাধীনতার পরে জাসদ যা হত্যা না করেছে আওয়ামী লীগ
নিজেরাই নিজেদের লোককে তার চেয়ে অনেক বেশি হত্যা করেছে।তিনি
নাটোরের রাজনীতিবিদদের সমালোচনা করতে গিয়ে বলেন, দেশ স্বাধীন
হওয়ার পরে তিনি নাটোরে আটদিন অবস্থান করে আব্দুল কুদ্দুসকে সাথে
নিয়ে আওয়ামীলীগের সাংগঠনিক কাজ করে গেছেন। আর পরে নিজ দলের
কাজে আহম্মদপুর স্কুল মাঠে
তাঁবু খাটিয়ে থাকার সময় সেই আব্দুল কুদ্দুসই গুন্ডা বাহিনী পাঠিয়ে
তাদের তাঁবু ভেঙ্গে দেন।তিনি বলেন, আব্দুল কুদ্দুসের মতো নিমক হারাম
আর আছে বলে আমার জানা নাই।কাদের সিদ্দিকী বলেন, তিনি নাটোরে তার
দলের জন্য গামছার বীজ বপণ করতে এসেছেন। এই বীজ থেকেই এক সময়
হাজার হাজার গামছার কর্মী-সমর্থক তৈরি হবে ইনশাআল­াহ, আশাবাদ
তার। নাটোর জেলা কৃষক শ্রমিক জনতা লীগের আহবায়ক শহীদুল ইসলাম
মুন্সির সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন, কেন্দ্রীয় কমিটির সাধারণ
সম্পাদক বীর প্রতিক হাবিবুর রহমান তালুকদার, প্রন্দ্রীয় যুব শ্রমিক জনতা
লীগের সাধারণ সম্পাদক হাবিবুন নবী সোহেল, স্থানীয় নেতা মুক্তিযোদ্ধা
তমসের আলী, সাইফুল ইসলাম, কায়সার জামান প্রমুখ।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451