রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১০:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

পাবনায় নিখোঁজ যুবকের বিচ্ছিন্ন মস্তক উদ্ধার

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় মঙ্গলবার, ২৩ জানুয়ারী, ২০১৮
  • ৪২৭ বার পড়া হয়েছে

পাবনা প্রতিনিধি :
পাবনায় নিখোঁজের ৩ মাস পর এক যুবকের বিচ্ছিন্ন মস্তক উদ্ধার
করেছে পুলিশ। মঙ্গলবার করমজা ইউনিয়নের খয়েরবাগান গ্রামের
একটি ডোবা থেকে মস্তকটি উদ্ধার করা হয়। মস্তকটি ৩ মাস
আগে নিখোঁজ যুবক আবু সাইদের বলে পুলিশ নিশ্চিত করেছে।
আবু সাইদ সাঁথিয়া উপজেলার করমজা ইউনিয়নের আতিয়াপাড়া
গ্রামের মমতাজ আলীর ছেলে। পুলিশ এই হত্যাকান্ডে জড়িত থাকার
অভিযোগে ফকরুল, রাজীব ও শামীম নামের ৩ যুবককে গ্রেফতার
করেছে। তারা হত্যাকান্ডে জড়িত থাকার স্বীকারোক্তি দিয়েছে।
মঙ্গলবার গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে এক সংবাদ সম্মেলনে পাবনার পুলিশ সুপার
জিহাদুল কবীর পিপিএম জানান, আতিয়াপাড়া গ্রামের ফকরুলের
স্ত্রীর সঙ্গে নিহত আবু সাইদের পরকীয়া সম্পর্ক ছিল এমন
সন্দেহে ফকরুল তাকে হত্যার পরিকল্পনা করে। পরিকল্পনা বাস্তবায়নে
রাজীব, শামীমসহ কয়েকজন মাদকাসক্ত যুবককে দুই লক্ষ টাকার
বিনিময়ে ভাড়া করে সে। গেল বছরের ৩০ অক্টোবর সন্ধ্যায় আবু
সাইদকে বাড়ি থেকে ডেকে শ^াসরোধে হত্যা করা হয়। হত্যার পর
ফকরুলের ইচ্ছায় মরদেহ থেকে মস্তক বিচ্ছিন্ন করে হত্যাকারীরা।
পুলিশ সুপার আরো জানান, দীর্ঘদিন নিখোঁজ থাকায় ৪
ডিসেম্বর সাঁথিয়া থানায় একটি জিডি করে আবু সাইদের
পরিবার। পুলিশি অনুসন্ধানে হত্যাকান্ডে রাজীবের জড়িত থাকার
প্রমাণ মেলে। রাজীবের স্বীকোরোক্তি অনুযায়ী পরবর্তীতে শামীম
ও ফকরুলকে গ্রেফতার করার পর মঙ্গলবার খয়েরবাগান গ্রামের ডোবা
থেকে আবু সাইদের মস্তক উদ্ধার করা হয়। তবে সাইদের রক্তমাখা
পোশাক উদ্ধার হলেও, মরদেহ এখনও পাওয়া যায়নি বলেও জানান তিনি।
এ ঘটনায় আরো কয়েকজনের জড়িত থাকার প্রমাণ পেলেও তদন্তের
স্বার্থে তা জানাতে অপারগতা প্রকাশ করে তিনি জানান তাদের
গ্রেফতারে অভিযান চলছে। গ্রেফতারকৃতদের মঙ্গলবার আদালতে
সোপর্দ করা হয়েছে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451