বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৫:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

এলনা প্রকল্পের আওতায় যৌথ কর্মপরিকল্পনা ও শিক্ষণ শিখন বিষয়ক দুইদিন ব্যাপী কর্মশালা সমাপ্ত

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় সোমবার, ২২ জানুয়ারী, ২০১৮
  • ২৩৪ বার পড়া হয়েছে

সেলিম হায়দার:-

জেলা প্রশাসন ও আশ্রয় ফাউন্ডেশন-এর আয়োজনে দাতা সংস্থা অক্সফ্যাম এর অর্থায়নে এমপাওয়ারিং লোকাল এন্ড ন্যাশনাল হিউম্যানিটেরিয়ান এ্যাক্টরস্ এলনা প্রকল্পের আওতায় যৌথ কর্মপরিকল্পনা এবং শিক্ষণ শিখন বিষয়ক দুইদিন ব্যাপী কর্মশালা সোমবার (২২ জানুয়ারী ২০১৮) সমাপ্ত হয়েছে।

সার্কিট হাউজ সম্মেলন কক্ষে আয়োজিত কর্মশালায় ২য় দিনে সভাপতিত্ব করেন সাতক্ষীরা জেলা প্রশাসক আবুল কাশেম মোঃ মহিউদ্দিন। বিশেষ অতিথি ছিলেন সাতক্ষীরার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ জাকির হোসেন। কর্মশালায় বক্তব্য রাখেন আশ্রয় ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মমতাজ খাতুন।

কর্মশালায় উপস্থিত ছিলেন আশ্রয় ফাউন্ডেশনের পরিচালক ও ফোকাল পার্সন শেখ রবিউল ইসলাম, এলনা প্রকল্প টেকনিক্যাল কোঅর্ডিনেটর মোঃ মনিরুজ্জামান প্রিন্স, এলনা প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক মোঃ মিজানুর রহমান, প্রকল্প কর্মকর্তা শেখ হুমায়ুন কবির ও প্রকল্প কর্মকর্তা (অর্থ) সন্দীপ সাহা।

কর্মশালায় সাতক্ষীরা জেলার স্থানীয় এনজিও প্রতিনিধি, সরকারী বিভিন্ন প্রতিষ্ঠান, স্থানীয় সরকার, সাংবাদিক ও প্রাইভেট সেক্টর প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। কর্মশালায় স্বতঃস্ফুর্তভাবে ২০১৮ সালের কর্মপরিকল্পনা প্রস্তুত ও চূড়ান্ত করা হয়।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451