বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১১:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

গুরুদাসপুরে গৃহবধু মঞ্জুয়ারা হত্যা মামলায় ৪ বছরে এক আসামী গ্রেফতার

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় সোমবার, ২২ জানুয়ারী, ২০১৮
  • ১৯৭ বার পড়া হয়েছে

নাটোর প্রতিনিধি.
৪ বছর পর নাটোরের গুরুদাসপুর উপজেলার শিধুলী গ্রামে মঞ্জুয়ারা হত্যা মামলার পলাতক আসামী
হুমায়ুনকে (২৮) গ্রেফতার করেছে থানা পুলিশ। উপজেলার ধারাবারিষা ইউনিয়নের শিধুলী
গ্রামের মোস্তাক আলী ওরফে মোহনের ছেলে সহপাঠিদের সঙ্গে নিয়ে বিগত ২০১৪ সালের ২৫
জুলাই গভীর রাতে আজাহার মাস্টারের মেয়ে গৃহবধু মঞ্জুয়ারাকে (২৫) রাতের অন্ধকারে ধারালো অস্ত্র
দ্বারা কুপিয়ে হত্যা করে। তবে কি কারণে ওই হত্যাকান্ড চালানো হয়েছে তার সঠিক তথ্য এখন
পর্যন্ত জানা যায়নি।
মঞ্জুয়ারার বাবা আজাহার আলী ঘটনার পরদিন সকালে গুরুদাসপুর থানায় বাদী হয়ে সিধুলী
এলাকার মাদকাসক্ত ট্রাক ড্রাইভার হুমায়ন আলী (২৮), তার ভাই হারুন (২২) ও শাহাদত (৫০) সহ ৩
জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন। কিন্তু ঘটনার পর থেকেই আসামীরা পলাতক থাকে।
ফলে তাদের গ্রেফতার করা সম্ভব হয়নি। এদিকে নিহতের বাবা ও এলাকাবাসী ঘাতক হুমায়ুন
আলী ঘটনার সাথে জড়িত সকলের ফাঁসির দাবী করছেন।
গোপনসূত্রে খবর পেয়ে শনিবার গভীর রাতে রাজশাহীর বোয়ালিয়া থানা পুলিশ পলাতক ওই
আসামীকে তার এক আত্মীয় বাড়ী থেকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামীকে রিমান্ডে
নিয়ে হত্যাকান্ডের সঠিক তথ্য উৎঘাটন করা হবে। গুরুদাসপুর থানার ওসি দিলীপ কুমার দাস
ঘটনার সত্যতা নিশ্চিত করেন।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451