বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৯:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সমাধিতে ঢাকা মহানগর উত্তর বিএনপির নবগঠিত কমিটির শ্রদ্ধা নিবেদন মিল্টন-জাহাঙ্গীর পরিষদ সবার সেরা’ স্লোগানে মিরপুরে ছাত্রদলের বিশাল মিছিল  আশুলিয়ায় পোশাক শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলন, গাড়িতে ভাংচুর করে আগুন দিয়েছে শ্রমিকরা আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা মামলার আসামি ও সাংবাদিকের ওপর হামলার ঘটনায় এনামুল গ্রেফতার আশুলিয়ায় ডিবি পুলিশ কর্তৃক ৫২ কেজি গাঁজাসহ একজন পেশাদার মাদক কারবারী গ্রেফতার একটি গাড়ী ‍উদ্ধার বাংলাবাজার পত্রিকার সাংবাদিক জাহাঙ্গীর প্রধানকে প্রাণনাশের হুমকি-আশুলিয়া থানায় জিডি পশ্চিম ছাত্রদলের নতুন কমিটি ঘিরে তৎপরতা, আলোচনায় একাধিক নেতা আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন পরিষদের কার্যক্রম নিয়ে অপপ্রচারের অভিযোগ আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে বাংলাদেশে আর কোনদিন রাজনীতি করতে দেওয়া হবে না- স্বরাষ্ট্রমন্ত্রী মিরপুরের ঐতিহ্যবাহী আদর্শ উচ্চ বিদ্যালয়ে সুশাসন ও শিক্ষার মান উন্নয়নের সুবাতাস বইছে

ভারতীয় বিএসএফ’র গুলিতে কিশোরী ফেলানী হত্যার সুবিচারের দাবীতে ভারতের সুপ্রিমকোর্টে করা দুটি রিটের শুনানী অনুষ্ঠিত

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৮ জানুয়ারী, ২০১৮
  • ৪৮৫ বার পড়া হয়েছে

সাইফুর রহমান শামীম,কুড়িগ্রাম প্রতিনিধি ঃ 
ভারতীয় বিএসএফ’র গুলিতে নিহত বাংলাদেশী কিশোরী ফেলানী
হত্যার সুবিচারের দাবীতে ভারতের সুপ্রিমকোর্টে করা দুটি
রিটের শুনানী অনুষ্ঠিত হয়েছে আজ। শুনানীর পর রাষ্ট্র পক্ষের আবেদনের
প্রেক্ষিতে হলফনামা দাখিলের জন্য ৩ সপ্তাহের সময় দিয়েছে আদালত।
বিষয়টি নিশ্চিত করেছে ফেলানী হত্যা মামলায় ফেলানীর বাবা
নুরুল ইসলামের আইন সহায়তাকারী ও কুড়িগ্রামের পাবলিক
প্রসিকিউটর এডভোকেট আব্রাহাম লিংকন।
২০১১ সালের ৭ জানুয়ারি কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার
অনন্তপুর সীমান্তে কাটাতারের বেড়ায় ভারতের ১৮১ ব্যাটালিয়নের
চৌধুরীহাট ক্যাম্পের বিএসএফ সদস্য অমিয় ঘোষের গুলিতে
নির্মমভাবে খুন হয় কিশোরী ফেলানী। নিহত ফেলানীর মরদেহ
কাটাতারেই ঝুলে থাকে দীর্ঘ ৪ ঘন্টা। ফেলানীর ঝুলে থাকা লাশের
ছবি দেশ-বিদেশের গণমাধ্যম ও মানবাধিকার সংগঠনগুলোতে
সমালোচনার ঝড় তোলে।
সেসময় বিজিবির দাবীর মুখে ২০১৩ সালের ১৩ আগষ্ট ভারতের
কোচবিহারের বিএসএফ’র বিশেষ আদালতে ফেলানী হত্যার বিচার
কাজ শুরু হয়। ফেলানীর বাবা দুদফা বিএসএফ’র আদালতে স্বাক্ষী
দিয়ে আসলেও ঐ বছর ৬ সেপ্টেম্বর অভিযুক্ত বিএসএফ সদস্য অমিয়
ঘোষকে বেকসুর খালাস দেয় আদালত। রায় পুর্নবিবেচনার
বিজিবির আবেদনের প্রেক্ষিতে ২০১৪ সালের ২২ সেপ্টেম্বর মামলার
পুনর্বিচারে আবারও অমিয় ঘোষকে খালাস দেয় বিশেষ আদালত।
পরে কন্যা হত্যার ন্যায় বিচারের দাবীতে ২০১৫ সালে ভারতের
আইনজীবি অপর্নাভাট ও মানবাধিকার সংগঠন মাসুম’র
সহায়তায় ভারতের উচ্চ আদালতে রিট করেন নুরুল ইসলাম।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451