শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০১:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

গোপালগঞ্জে শৈত্য প্রবাহে জনজীবন বিপর্যস্ত : কষ্ট পাচ্ছে ছিন্নমূল, গরীব ও খেটে খাওয়া মানুষ

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শুক্রবার, ১২ জানুয়ারী, ২০১৮
  • ২৪৫ বার পড়া হয়েছে

গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জের উপর দিয়ে বয়ে
যাচ্ছে মাঝারি ধরনের শৈত্য প্রবাহ। ফলে তীব্র শীতে
বিপর্যস্ত হয়ে পড়েছে স্বাভাবিক জীবন যাত্রা। বেশি কষ্ট
পাচ্ছে জেলার ছিন্নমূল, গরীব ও খেটে খাওয়া মানুষ গুলি।
জেলার সর্বনিন্ম তাপমাত্রা ৭ দশমিক ৪ ডিগ্রি রেকর্ড
করা হয়েছে।
অপরদিকে গোপালগঞ্জের উপর দিয়ে বয়ে যাওয়া শৈত্য
প্রবাহ’র সঙ্গে যোগ হয়েছে ঘন কুয়াশা। সন্ধ্যা না
হতেই পুরো জেলা শহর ঢেকে যায় কুয়াশার চাদরে। ভোরেও
সূর্যের মুখ ঢাকা পড়ে থাকে কুয়াশায়। অন্য দিকে
তাপমাত্রা কমে যাওয়ায় ঠান্ডা ও শ্বাসকষ্ট জনিত রোগে
আক্রান্ত হচ্ছে শিশু ও বৃদ্ধরা। ফলে ভিড় বাড়ছে জেলার
হাসপাতালগুলোতে।
গোপালগঞ্জ কৃষি আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের
দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো: আবু সুফিয়ান জানান,
জেলার সর্বনিম্ন তাপমাত্রা ৭ দশমিক ৪ ডিগ্রি রেকর্ড
করা হয়েছে। জেলার উপর দিয়ে আরো দু-তিন দিন মাঝারি
ধরনের শৈত প্রবাহ বয়ে যেতে পারে বলেও জানান তিনি।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451