সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১২:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

পীরগঞ্জে পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের বাড়ি ও দোকানপাট ভাংচুর

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বুধবার, ১০ জানুয়ারী, ২০১৮
  • ২৪৩ বার পড়া হয়েছে

পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি ঃ ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে পূর্ব
শত্রুতার জের ধরে প্রতিপক্ষের বাড়ি ও দোকানপাট ভাংচুর করছে কয়েকজন
দুস্কৃতিকারী। জানা যায়, পীরগঞ্জ উপজেলার রঘুনাথপুর গ্রামের
মোজাহারুল ইসলামের স্ত্রীর সহিত একই এলাকার আজিজুল ইসলামের
জায়গা জমি নিয়ে বিরোধ বাঁধে। এরই প্রেক্ষিতে গত ৮ জানুয়ারী
সোমবার দুপুরে আজিজুল, আমিনুল, মশির, করিমুল সহ কয়েকজন
ব্যক্তি লিপি আক্তারের বাড়িতে অনাধিকার প্রবেশ করে লিপি সহ তার
পরিবারের লোকজনের উপর অতর্কিত ভাবে হামলা চালিয়ে তাকে বেধকর
মারপিট শুরু করে এবং তার বাড়ির সামনে দোকানপাট ভাংচুর করে
মালামাল লুট করে। লিপি আক্তার জীবন বাঁচানোর জন্য চিকৎকার করলে
কয়েকজন এলাকাবাসী এসে তাকে সহ তার পরিবারের লোকজনকে
সন্ত্রাসীদের কবল হইতে উদ্ধার করে। পরে সন্ত্রাসীরা তাকে বিভিন্ন
প্রকার হুমকি ধামকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। সেই প্রেক্ষিতে লিপি
বেগম ঐ দিনই থানায় একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগের
পরিপ্রেক্ষিতে পুলিশ দুইজনকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে।
পরে তাদের লোকজন থানায় এসে বিষয়টি মিমাংসার কথা বললে পুলিশ
আসামীদের ছেড়ে দেয়। ছাড়া পাওয়ার পর গতকাল মঙ্গলবার রাত ৯টার সময়
উক্ত ব্যক্তিগণ পুনরায় তার বাড়িতে ঢুকে তার উপর হামলা চালায় এবং
অভিযোগ তুলে নেওয়ার জন্য হুমকি প্রদান করে। বর্তমানে লিপি বেগম
গুরুত্বর আহত হয়ে পীরগঞ্জ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
সন্ত্রাসীদের এহেন কর্মকান্ডে তার পরিবারের লোকজন ভীত হয়ে মানবেতর
জীবন যাপন করছেন। এ বিষয়ে পীরগঞ্জ থানার তদন্তকারী কর্মকর্তা
এএসআই শাহাদাত হোসেন জানায়, বিষয়টি নিয়ে তদন্ত করা হচ্ছে
এবং আগামী ১৬ জানুয়ারী থানায় দুই পক্ষকে হাজির হওয়ার জন্য বলা
হয়েছে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451