বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৮:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

খাগড়াছড়িতে ইউপিডিএফ’র জেলা সংগঠক মিঠুন চাকমাকে গুলি করে হত্যা

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বুধবার, ৩ জানুয়ারী, ২০১৮
  • ২৬৩ বার পড়া হয়েছে
মিঠুন চাকমা চ

অনলাইন ডেস্কঃ-

খাগড়াছড়ি শহরে পানখাইয়া পাড়ার সুইসগেইট এলাকায় ইউপিডিএফ’র জেলা সংগঠক মিঠুন চাকমাকে (৩২) গুলি করে হত্যা করা হয়েছে।বুধবার বেলা ১২টার দিকে দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি করে। পরে স্থানীয়রা মিঠুনকে উদ্ধার করে খাগড়াছড়ি সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সদর হাসপাতালে চিকিৎসক ধনিষ্টা চাকমা জানান, মিঠুন চাকমাকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।  পরিবার সূত্রে জানা যায়, সকালে একটি মামলার হাজিরা দিতে আদালতে যান মিঠুন চাকমা।

আদালত থেকে ফিরে শহরের গোলাবাড়ি এলাকার বাসার গেইটের সামনে তার ছোট ভাইয়ের সঙ্গে দাঁড়িয়ে কথা বলছিল মিঠুন। এসময় দুটি মোটর সাইকেলে আসা অস্ত্রধারীরা জোরপূর্বক মিঠুন চাকমাকে তুলে নিয়ে যান।ভাইকে বাঁচানোর জন্য অস্ত্রধারীদের পেছনে ছুটতে থাকে তার ছোট ভাই। পরে কিছু দূরে নিয়ে গিয়ে অস্ত্রধারীরা মিঠুন চাকমাকে গুলি করে পালিয়ে যায়।

খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারেক মোহম্মদ আব্দুল হান্নান বিষয়টি নিশ্চিত করেছেন। তবে কে বা করা এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সে বিষয়ে তিনি কিছু বলতে পারেননি। নিহতের মরদেহ খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে রয়েছে। জেলা শহরের প্রাণকেন্দ্রে এমন ঘটনায় শহর জুড়ে আতঙ্ক বিরাজ করছে। শঙ্কায় রয়েছে সাধারণ মানুষ। পুলিশ এলাকাটি ঘিরে রেখেছে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451