শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৭:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সমাধিতে ঢাকা মহানগর উত্তর বিএনপির নবগঠিত কমিটির শ্রদ্ধা নিবেদন মিল্টন-জাহাঙ্গীর পরিষদ সবার সেরা’ স্লোগানে মিরপুরে ছাত্রদলের বিশাল মিছিল  আশুলিয়ায় পোশাক শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলন, গাড়িতে ভাংচুর করে আগুন দিয়েছে শ্রমিকরা আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা মামলার আসামি ও সাংবাদিকের ওপর হামলার ঘটনায় এনামুল গ্রেফতার আশুলিয়ায় ডিবি পুলিশ কর্তৃক ৫২ কেজি গাঁজাসহ একজন পেশাদার মাদক কারবারী গ্রেফতার একটি গাড়ী ‍উদ্ধার বাংলাবাজার পত্রিকার সাংবাদিক জাহাঙ্গীর প্রধানকে প্রাণনাশের হুমকি-আশুলিয়া থানায় জিডি পশ্চিম ছাত্রদলের নতুন কমিটি ঘিরে তৎপরতা, আলোচনায় একাধিক নেতা আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন পরিষদের কার্যক্রম নিয়ে অপপ্রচারের অভিযোগ আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে বাংলাদেশে আর কোনদিন রাজনীতি করতে দেওয়া হবে না- স্বরাষ্ট্রমন্ত্রী মিরপুরের ঐতিহ্যবাহী আদর্শ উচ্চ বিদ্যালয়ে সুশাসন ও শিক্ষার মান উন্নয়নের সুবাতাস বইছে

লালপুরে ইউপি চেয়ারম্যানের অপসারণের দাবীতে মহিলা পরিষদের মানববন্ধন

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বুধবার, ৩ জানুয়ারী, ২০১৮
  • ১৯১ বার পড়া হয়েছে

নাটোর জেলা প্রতিনিধি:
নাটোরের লালপুর উপজেলার বিলমাড়িয়া ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান মিন্টুর
আপসারণের দাবিতে উপজেলা পরিষদ গেটের সামনে সড়কে মানববন্ধন করেছে লালপুর উপজেলা
মহিলা পরিষদ। তার বিরুদ্ধে উপজেলার চকবাদকয়া গ্রামে গ্রাম্য শালিসে মনিকা খাতুন (৩০)
নামের এক গৃহবধুকে মারপিট করে নির্যাতনের অভিযোগে মঙ্গলবার বিকেলে তারা মানববন্ধন
করে। এসময় বক্তব্য রাখেন, মহিলা পরিষদ লালপুর শাখার সভাপতি যোবেদা খাতুন, সাধারণ
সম্পাদক আছিয়া জয়নুল বেনু প্রমূখ ।
হাসপাতালে চিকিৎসাধীন নির্যাতিত মনিকা খাতুন জানান, গত ২৬ ডিসেম্বর (মঙ্গলবার)
তার শিশু সন্তান মাহি’র সাথে প্রতিবেশী আকছেদ আলীর সন্তানের মারামারিকে কেন্দ্র করে
আকছেদ আলীর স্ত্রী তানজিলার মারামারি হয়। গত শুক্রবার এক শালিসে বিলমাড়িয়া ইউপি
চেয়ারম্যান মিজানুর রহমান মিন্টু তাকে একতরফা দোষী সাব্যস্ত করে বাঁশের লাঠি দিয়ে
বেধড়ক মারপিট করে। শুধু তাই নয়, মিন্টু চেয়াম্যানের লোকজন তাকে চিকিৎসার জন্য বাড়ী
থেকে বের হতে দেয়নি। পরে স্থানীয়দের সহায়তায় সোমবার তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
এ ব্যাপারে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। মনিকা চকবাদকয়া গ্রামের ভাষান আলীর
স্ত্রী।
ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান মিন্টু বলেন, তিনি রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার। তার
বিরুদ্ধে আনিত অভিযোগ মিথ্যা। তিনি কোন মহিলাকে মারপিট করেননি।
এ ব্যাপারে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক আব্দুর রাজ্জাক জানান, গৃহবধূর
শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।
লিখিত অভিযোগ প্রাপ্তির বিষয়টি স্বীকার করে লালপুর থানার ওসি আবু ওবায়েদ জানান,
এটা পুলিশ সুপার মহোদয়ের অবগতিতে আছে। নিবিড় তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা
গ্রহণ করা হবে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451