মাসুদ হোসেন, চাঁদপুর: চাঁদপুর সদর উপজেলার ৫নং রামপুর ইউনিয়নের বাসিন্দা শরীফ উদ্দীন পাটওয়ারী (৪০) দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস রোগে আক্রান্ত হয়ে অসহায় দিনযাপন করছেন। বর্তমানে তিনি ঢাকা বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ডা: মামুন আল মাহ্তাব স্বপ্নিল এর চিকিৎসা নিচ্ছেন।
চিকিৎসকরা জানিয়েছেন, শরীফের লিভারে যে বড় ধরনের সমস্যা হয়েছে তার চিকিৎসা বাবদ অন্তত প্রায় ২৫-৩০ লক্ষাধিক টাকার প্রয়োজন হতে পারে। কিন্তু স্থানীয় একটি বাজারে কম্পিউটার কম্পোজার হিসেবে কাজ করে কোন রকম সংসার চালালেও বর্তমান অক্ষম হয়ে পড়ে থাকা শরীফের পরিবারের পক্ষে তা কোনোভাবেই সম্ভব নয়। শরীফের পারিবারে স্ত্রী ছাড়াও ১৭ বছর বয়সী এক প্রতিবন্ধী ছেলে ও দুই মেয়ে সন্তান রয়েছে। এ অবস্থায় শরীফ তার চিকিৎসার জন্য কোন মানবিক সংস্থা ও সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহবান জানিয়েছেন।
সাহায্য পাঠানোর ঠিকানাঃ এই প্রতিবেদকের সাথে অথবা বিকাশ নম্বর-০১৭১৬২৫৬১৯৪ (পারসোনাল), ব্যাংক একাউন্ট নাম্বার- শরীফ উদ্দিন পাট:, হিসাব নং- ২৩৬০০১০০১১৪১২, রুপালী ব্যাংক লিঃ, মহামায়া শাখা,চাঁদপুর।