বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১০:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

শনিবার চাঁদপুরে ৩ লাখ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বুধবার, ২০ ডিসেম্বর, ২০১৭
  • ২৮৮ বার পড়া হয়েছে

মাসুদ হোসেন, চাঁদপুরঃ  জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের দ্বিতীয় রাউন্ড পালিত হবে আগামী ২৩ ডিসেম্বর। ওই দিন ৬ মাস থেকে ৫৯ মাস বয়স পর্যন্ত শিশুদের এ টিকা খাওয়াবে স্বাস্থ্য মন্ত্রণালয়। এর মধ্যে চাঁদপুর জেলার ৮ উপজেলায় ৬ থেকে ৫৯ মাস বয়সী ৩লাখ ৯ হাজার ৬১৬জন শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।
বুধবার (২০ ডিসেম্বর) চাঁদপুর জেলা সিভিল সার্জন কার্যালয়ে আয়োজিত সংবাদ ওরিয়েন্টেশন কর্মশালায় এ তথ্য ‍জানান ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. মো: শফিকুল ইসলাম। তিনি বলেন, আগামী ২৩ ডিসেম্বর শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চাঁদপুর জেলার ৮টি উপজেলার সকল ইউনিয়নের ২হাজার ২শ’ ৬১ কেন্দ্রে ৬-১১ মাস বয়সী ৩৫ হাজার ৪শ’ ২৪ শিশুকে নীল রঙের এবং ১২-৫৯মাস বয়সী ২লাখ ৭৪হাজার ১৯২জন শিশুকে লাল রঙের ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানোর প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
সভার সভাপতি ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা: মো. শফিকুল ইসলাম জানান, চাঁদপুর জেলার ৮টি উপজেলায় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন সফল করার লক্ষ্যে ৩হাজার ৪শ’ ৫৯জন স্বেচ্ছাসেবক কাজ করবেন। এদের তত্ত্বাবধানে থাকবেন ৫০৫জন কর্মকর্তা।
সভায় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের বিভিন্ন সুবিধা-অসুবিধা তুলে ধরে বক্তব্য রাখেন চাঁদপুর প্রেসক্লাব সভাপতি শরীফ চৌধুরী, সাধারণ সম্পাদক জিএম শাহীন, সাবেক সভাপতি ইকরাম চৌধুরী, কাজী শাহাদাত, গোলাম কিবরিয়া জীবন, বিএম হান্নান, সাবেক সাধারণ সম্পাদক রহিম বাদশা, সোহেল রুশদীসহ চাঁদপুরে কর্মরত অন্যান্য সাংবাদিকবৃন্দ।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451