শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৪:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

চণ্ডীপুর গ্রামের নিজ বাড়ির উঠানে চিরনিদ্রায় এমপি গোলাম মোস্তফা

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় মঙ্গলবার, ১৯ ডিসেম্বর, ২০১৭
  • ২৩১ বার পড়া হয়েছে

বাংলার প্রতিদিনঃ-

গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের আওয়ামী লীগদলীয় সংসদ সদস্য গোলাম মোস্তফা আহমেদকে সুন্দরগঞ্জ উপজেলার চণ্ডীপুর গ্রামের বাড়ির উঠানে দাফন করা হয়েছে। আজ মঙ্গলবার বাদ মাগরিব চণ্ডীপুর ফুটবল খেলার মাঠে তৃতীয় জানাজা শেষে তাঁকে দাফন করা হয়।

এর আগে আজ বিকেল ৩টার দিকে হেলিকপ্টারে করে গোলাম মোস্তফার মরদেহ গাইবান্ধার শাহ আবদুল হামিদ স্টেডিয়ামে পৌঁছায়। আসরের নামাজের পর জেলা কেন্দ্রীয় ঈদগাহ মাঠে তাঁর দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়।

এর আগে সকাল পৌনে ৯টার দিকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান এমপি গোলাম মোস্তফা আহমেদ। পরে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হয় তাঁর প্রথম জানাজা।

গত ১৮ নভেম্বর ঢাকা-টাঙ্গাইল বঙ্গবন্ধু মহাসড়কের টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার নাটিয়াপাড়ায় বাসের সঙ্গে মাইক্রোবাসের সংঘর্ষে আহত হন এমপি মোস্তফাসহ চারজন। এরপর থেকে তিনি সিএমএইচে চিকিৎসাধীন ছিলেন।

গত বছরের ৩১ ডিসেম্বর সুন্দরগঞ্জ উপজেলার সাহাবাজ গ্রামের নিজ বাড়িতে গুলিবিদ্ধ হন গাইবান্ধা-১ আসনের সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটন। পরের দিন সন্ধ্যায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান। এমপি লিটনের মৃত্যুর পর ওই আসনটি শূন্য ঘোষণা করা হয়।

ওই আসনের উপনির্বাচনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন পান সুন্দরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা আহমেদ। এরপর ২২ মার্চের উপনির্বাচনে জয়ী হন তিনি।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451