বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা মামলার আসামি ও সাংবাদিকের ওপর হামলার ঘটনায় এনামুল গ্রেফতার আশুলিয়ায় ডিবি পুলিশ কর্তৃক ৫২ কেজি গাঁজাসহ একজন পেশাদার মাদক কারবারী গ্রেফতার একটি গাড়ী ‍উদ্ধার বাংলাবাজার পত্রিকার সাংবাদিক জাহাঙ্গীর প্রধানকে প্রাণনাশের হুমকি-আশুলিয়া থানায় জিডি পশ্চিম ছাত্রদলের নতুন কমিটি ঘিরে তৎপরতা, আলোচনায় একাধিক নেতা আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন পরিষদের কার্যক্রম নিয়ে অপপ্রচারের অভিযোগ আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে বাংলাদেশে আর কোনদিন রাজনীতি করতে দেওয়া হবে না- স্বরাষ্ট্রমন্ত্রী মিরপুরের ঐতিহ্যবাহী আদর্শ উচ্চ বিদ্যালয়ে সুশাসন ও শিক্ষার মান উন্নয়নের সুবাতাস বইছে প্রতিবেশী দেশ থেকে মাদক ঢুকিয়ে যুবসমাজ ধ্বংসের ষড়যন্ত্র চলছে : প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু সাভারে এসআই আলতাফ হোসেন হত্যা: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর নরওয়ের সাথে স্থানীয় সরকারে কারিগরি সহযোগিতা বাড়ানোর প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর

শেরপুরে গাঁজা-ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেফতার

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় মঙ্গলবার, ২ আগস্ট, ২০১৬
  • ৪৮৬ বার পড়া হয়েছে

মিষ্টার আলী মিলন,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার শেরপুর উপজেলায় গাঁজা-ইয়াবা ট্যাবলেটসহ স্বামী-স্ত্রীকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার সকালে উপজেলার ভবানীপুর ইউনিয়নের খলিশাগাড়ী গ্রামস্থ নিজ বাড়ি থেকে তাদের গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে ৩ কেজি গাঁজা ও ৬০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- উপজেলার খলিশাগাড়ী গ্রামের মোসলেম উদ্দিনের ছেলে জাহাঙ্গীর আলম (৪৫) ও তার স্ত্রী মনোয়ারা বেগম (৪০)। শেরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আলহাজ উদ্দিন এই তথ্য নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃতরা পুলিশের তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী। তাদের বাড়িতে বড় ধরনের মাদকের চালান এসেছে- গোপনে এমন সংবাদ পেয়ে সেখানে অভিযান চালানো হয়। পরে উক্ত পরিমান মাদকসহ তাদের গ্রেফতার করা হয়। এ ঘটনায় থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে বলে এই পুলিশ কর্মকর্তা জানান।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451