শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১২:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

৭ই মার্চের ভাষন আন্তর্জাতিক স্বীকৃতিতে লালপুরে আনন্দ শোভাযাত্রা

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বুধবার, ১৩ ডিসেম্বর, ২০১৭
  • ২১৬ বার পড়া হয়েছে

মোঃ আশিকুর রহমান টুটুল, নাটোর জেলা প্রতিনিধি:
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চের ভাষন ইউনেস্কো কর্তৃক বিশ্ব প্রামান্য
ঐতিহ্য হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়ায় বুধবার (১৩ডিসেম্বর) বিকেলে
নাটোরের লালপুর উপজেলার দুয়ারিয়া ইউনিয়ন আওয়ামীলীগের আয়োজনে বর্ণাঢ্য আনন্দ
শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য এ্যাড.
আবুল কালাম আজাদ নেতৃত্বে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা টি বের হয়ে ইউনিয়নের
বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। শোভা যাত্র শেষে দুয়ারিয়া ইউনিয়ন আওয়ামীলীগের
সভাপতি রুহুল আমিনের সভাপতিত্বে আনন্দ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য
রাখেন, নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য এ্যাড. আবুল কালাম
আজাদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, লালপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আফতাব
হোসেন ঝুলফু, সাধারণ সম্পাদক ইসাহাক, এমপি পুত্র সাফিনুর রহমান পল্লব, উপজেলা
আওয়ামীলীগের সদস্য ফিরোজ আল হক ভুইয়া, দুয়ারিয়া ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম
লাভলুপ্রমুখ। এছাড়াও আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী
উপস্থিত ছিলেন। সমাবেশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চের ভাষন ইউনেস্কো
কর্তৃক আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়ায় নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের
সংসদ সদস্য এ্যাড. আবুল কালাম আজাদ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চের
ভাষন সহ তাঁর জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন এবং লালপুর-বাগাতীপাড়ায় বিভিন্ন
উন্নয়ন কর্মকান্ডের চিত্র তুলে ধরে বক্তব্য রাখেন।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451