রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৩:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

লোহাগড়ায় হিমুর অর্থায়নে দরিদ্রদের মাঝে কম্বল বিতরণ

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় সোমবার, ১১ ডিসেম্বর, ২০১৭
  • ২২৭ বার পড়া হয়েছে

 

শরিফুল ইসলাম নড়াইল প্রতিনিধি ঃ
নড়াইলের লোহাগড়ায় দরিদ্র ও শীতার্থদের মাঝে কম্বল বিতরণ করছেন বিশিষ্ট সমাজসেবক শেখ
মোঃ আমিনুর রহমান হিমু। নড়াইল সদরের কয়েকটি ইউনিয়ন ও পৌরসভা এবং লোহাগড়া
উপজেলার ১২টি ইউনিয়নের দরিদ্র ও শীতার্থদের মধ্যে গতকাল সোমবারসহ গত ৫ দিন ধরে
নড়াইল-২ আসনের আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী সমাজসেবক শেখ মোঃ আমিনুর রহমান
হিমুর অর্থায়নে প্রায় ৫ হাজার কম্বল বিতরণ করা হয়েছে। স্থানীয় আওয়ামীলীগ নেতা বি,এম
লিয়াকত হোসেন বলেন, তিনি প্রধানমন্ত্রী ও আওয়ামীলীগ সভাপতি শেখ হাসিনার প্রতি
অবিচল আস্থা রেখে নড়াইল লোহাগড়ার মাঠে প্রান্তরে দলীয় নেতা-কর্মী, সমর্থক ও সাধারণ
মানুষকে সাথে নিয়ে নানা উন্নয়ন ও সেবা মূলক কর্মকান্ডে নিজেকে ব্যস্ত রেখেছেন বেশ
আগে থেকেই। ব্যাক্তি উদ্যোগে হাজার হাজার কম্বল বিতরণ করায় এলাকার দরিদ্র মানুষ অনেক
উপকৃত হচ্ছে। ইতিমধ্যে দিঘলিয়া, শালনগর, লাহুড়িয়া, নলদী এলাকায় কম্বল বিতরণ করা হয়েছে।
সোমবার সকালে নলদী ইউনিয়নে কম্বল বিতরণ করা হয়। এসময় সুরাইয়া গ্রুপের ম্যানেজার
শেখ এনামুল হক, কাশিপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ রেজাউল করিম, জেলা ছাত্রলীগ
নেতা হোসেন শেখ সজিব হোসেন উপস্থিত ছিলেন।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451