মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১১:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

মৌমাছির আক্রমণে মৃতদেহ ফেলে পালালেন স্বজনরা

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৩০ নভেম্বর, ২০১৭
  • ৫৪১ বার পড়া হয়েছে

৮০ বছর  বয়সী এক বৃদ্ধ নারীর মৃত্যু হওয়ার পর তাঁর শেষকৃত্য করতে শ্মশানে গিয়েছিলেন আত্মীয়-স্বজনরা। এ সময় মৌমাছির পালের হানায় মৃতদেহ ফেলে পালিয়ে যেতে বাধ্য হন তাঁরা। গতকাল মঙ্গলবার ঘটনাটি ঘটে ভারতের তামিলনাড়ু রাজ্যের চেন্নাইয়ের মাদুরাইয়ে।

মৌমাছির হানা থেকে পালাতে গিয়ে আহত হন দুজন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে বিপর্যয় মোকাবিলা বাহিনীর চেষ্টায় মৌমাছির পালকে তাড়িয়ে দিয়ে অবশেষে ওই মরদেহ সৎকার করা হয়।

ভারতীয় বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার ওই নারীর মৃত্যু হয়। তারপর তাঁর আত্মীয়-স্বজনরা তাঁকে নিয়ে যান স্থানীয় শ্মশানে শেষকৃত্য করতে।  সেই সময় আচমকা কোথা থেকে এক দঙ্গল মৌমাছি শেষকৃত্য করতে আসা মানুষদের ওপর হামলা করে। মৌমাছির কামড় থেকে বাঁচতে মৃতদেহ ফেলে পালিয়ে যান আত্মীয়-স্বজনরা।

এরপর লাঠি হাতে পুলিশ ঘটনাস্থলে এসেও মৌমাছির আক্রমণ থামাতে ব্যর্থ হয়। এরপর দমকল ও বিপর্যয় মোকাবিলা বাহিনী এসে মশাল জ্বালিয়ে তাড়ায় মৌমাছির পালকে। এর পরই ওই নারীর সৎকার করা হয়।

পুলিশের ধারণা, মৃতদেহের পাশে জ্বালানো ধূপের ধোঁয়াতেই অতিষ্ঠ হয়ে বেরিয়ে আসে মৌমাছিরা। শ্মশানের পাশে একটি গাছ থাকলেও সেখানে কোনো মৌচাক দেখা যায়নি। তবে পুলিশের সন্দেহ, ওই গাছের কোনো কোটরে বাস করে মৌমাছিরা।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451